পুবের কলম প্রতিবেদক, বসিরহাট: বসিরহাটে পুলিশকে গুলিকাণ্ডে শর্তসাপেক্ষে তৃণমূল নেতাসহ ৪১ জনের জামিন হল মঙ্গলবার। উত্তর ২৪ পরগনার বসিরহাটের নিমদাঁড়িয়া কোদালিয়া গ্রাম পঞ্চায়েতের সাকচুড়া বাজারে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব মেটাতে গিয়ে ২১ নভেম্বর সোমবার রাতে দুষ্কৃতির ছোড়া গুলিতে গুলিবিদ্ধ হন বসিরহাটের পুলিশ কনস্টেবল প্রভাত সর্দার। তিনি এখন সুস্থ রয়েছেন।
আরও পড়ুন:
এই নিয়ে রাজ্য রাজনীতিতে শাসকবিরোধী তরজা লেগেছিল। কিন্তু প্রশ্ন উঠছিল শাসকদলের নেতাদের বিরুদ্ধে।
। এই অভিযোগে সাকচুড়ার তৃণমূল নেতা সিরাজুল বেশের নাম সহ তার দলের সমর্থকদের উপর অভিযোগ আসে তৃণমূল নেতাসহ ৪১ জন গ্রেপ্তার হয়। চার দিনের পুলিশে হেফাজতের পর ১৪ দিন জেলে হেফাজতে হয় ধৃতদের।আরও পড়ুন:
মঙ্গলবার বসিরহাট মহকুমা আদালত শর্তসাপেক্ষে তাদের জামিন মঞ্জুর করেন। তৃণমূল নেতা সিরাজুল বেশেকে গলায় মালা পরিয়ে নেতাকর্মী ও সমর্থকরা বাড়ি নিয়ে যান।
বসিরহাট ১ ব্লকের তৃণমূল সভাপতি নজরুল হক বলেন, নিজেদের মধ্যে একটি ভুল বোঝাবুঝি হয়েছিল। বিষয়টিি মিটিয়ে নেওয়া হয়েছে।আমরা সবাই মিলে একসঙ্গে কাজ করি। পাশাপাশি যারা এই ঘটনা ঘটিয়েছে তারাও দলের সৈনিক আমরাও দলের সৈনিক। আগামী দিনে আমরা একসঙ্গে কাজ করব। উত্তর ২৪ পরগনা তৃণমূলের জেলা পরিষদের সদস্য শাহানুর মন্ডল বলেন আইন আইনের পথে চলবে। আদালত যে সিদ্ধান্ত দিয়েছে তার উপরেই আমাদের আস্তা।
আরও পড়ুন: