০৩ মার্চ ২০২৬, মঙ্গলবার, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

৫৪ পাতার রিপোর্ট জমা সিবিআই-এর, নিয়োগ মামলার শুনানি শুক্রবার

পারিজাত মোল্লা: বুধবার কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় তদন্ত রিপোর্ট জমা দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। এদিন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা হাইকোর্টে ৫৪ পাতার রিপোর্ট জমা দিয়েছে। ওই রিপোর্ট জমা দিয়ে আদালতে তদন্তের অগ্রগতির কথা জানান সিবিআইয়ের বিশেষ তদন্তকারী দল (সিট)-এর প্রধান অশ্বিন সাংভি। প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় ওএমআর শিট এবং অতিরিক্ত প্যানেল নিয়ে তদন্তের রিপোর্ট জমা দিয়েছে সিবিআই। ওই রিপোর্ট খতিয়ে দেখে আগামী শুক্রবার মামলাটির শুনানি হবে বলে জানিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ওই দিন উপস্থিত থাকতে বলা হয়েছে সিট-প্রধান সাংভি’কেও।

আরও পড়ুন: বন্দেমাতরম বিতর্কে হাইকোর্টে জনস্বার্থ মামলা

গত বছরের ২৭ সেপ্টেম্বর নিয়োগ দুর্নীতিকাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তদন্তের অগ্রগতি কতটা হয়েছে? তা গত ১৭ অগস্ট বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে মুখবন্ধ খামে জানিয়েছিল সিবিআই। যদিও তা নিয়ে সন্তুষ্ট হননি বিচারপতি। তাঁর পর্যবেক্ষণ, ‘তার পর এক বছর কেটে গেলেও সিবিআইয়ের তদন্তে তেমন অগ্রগতি হয়নি’। এ নিয়ে সিবিআইয়ের বিরুদ্ধে উষ্মা প্রকাশ করেছিলেন তিনি। জানিয়েছিলেন, এর থেকে উলুবেড়িয়া থানাকে তদন্তভার দিলে ভাল হত। বিচারপতির পর্যবেক্ষণ, ‘প্রায় এক বছর হতে চলল, সিবিআই এখনও উপযুক্ত কোনও পদক্ষেপ করতে পারনি। সত্য সামনে আনতে তাদের অনীহা চোখে পড়েছে’।

আরও পড়ুন: দীর্ঘকালীন সম্পর্কে বিচ্ছেদ মানেই ধর্ষণ নয়: পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের

আরও পড়ুন: এক হাজার কোটি টাকার ব্যাঙ্ক জালিয়াতির অভিযোগ: কলকাতার একাধিক জায়গায় সিবিআইয়ের তল্লাশি অভিযান

বিচারপতি নির্দেশ দেন, ‘সিবিআই ডিরেক্টরকে আদালতের প্রশ্নের উত্তর দিতে হবে’। এর আগে সিবিআইয়ের তদন্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিল নিম্ন আদালত। বুধবার কলকাতা হাইকোর্টে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাসে রিপোর্ট দিল সিবিআই। এদিন মামলার তদন্তের গতিপ্রকৃতি জানিয়ে দীর্ঘ ৫৪ পাতার একটি রিপোর্ট জমা দেওয়া হয়েছে বলে জানা গেছে। সেই রিপোর্ট খতিয়ে দেখে আগামী শুক্রবার এই মামলার শুনানি হবে বলে জানিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।

প্রতিবেদক

কিবরিয়া আনসারি

Kibria obtained a master's degree in journalism from Aliah University. He has been in journalism since 2018, gaining work experience in multiple organizations. Focused and sincere about his work, Kibria is currently employed at the desk of Purber Kalom.
সর্বধিক পাঠিত

খামেনি হত্যা: আমেরিকা-ইসরায়েলি হামলার তীব্র নিন্দা, ইরানি জনগণের প্রতি সংহতি জানালেন ওমর আব্দুল্লাহ

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

৫৪ পাতার রিপোর্ট জমা সিবিআই-এর, নিয়োগ মামলার শুনানি শুক্রবার

আপডেট : ২৯ নভেম্বর ২০২৩, বুধবার