পুবের কলম, ওয়েবডেস্ক: দিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়ামের অস্থায়ী মঞ্চ ভেঙে আহত ৮ জন। দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকল ও পুলিশ। দুজনকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়। স্টেডিয়ামের ২ নম্বর গেটের কাছে এই দুর্ঘটনাটি ঘটে।
আরও পড়ুন:
আহত ৮জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ডিসিপি (সাউথ) অঙ্কিত চৌহান বলেন, দুর্ঘটনাটি ঘটে বেলা ১১টা নাগাদ। ২ নম্বর গেটে জওহরলাল নেহরু স্টেডিয়ামে একটি প্যান্ডেল প্রস্তুতির কাজ চলছিল। প্রায় ১২ জন কর্মী আটকে পড়েন। আটজনকে আহত অবস্থায় উদ্ধার করে এইমসে ভর্তি করা হয়েছে। কোনও মৃত্যুর খবর নেই। পুলিশ, ফায়ার এবং অ্যাম্বুলেন্সের একটি দল অন্যান্য উদ্ধার প্রচেষ্টার জন্য ঘটনাস্থলে ছিল।আরও পড়ুন:
আরও পড়ুন: