পুবের কলম, ওয়েবডেস্কঃ রাশিয়ার বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসে এক শিক্ষার্থী নির্বিচারে গুলি চালিয়ে আট জনকে হত্যা করেছে। ঘটনাটি ঘটেছে ইউরালদের অন্যতম প্রাচীন বিশ্ববিদ্যালয় পারম স্টেট ইউনিভার্সিটিতে।
আরও পড়ুন:
সোমবার রাশিয়ায় বড় ধরনের অপরাধের তদন্তকারী সংস্থা ইনভেস্টিগেটিভ কমিটি জানায়, দেশটির মধ্যাঞ্চলে অবস্থিত পারম স্টেট ইউনিভার্সিটিতে এই গুলি চালনার ঘটনা ঘটে। ওই শিক্ষার্থীকে আটক করা হয়েছে।
আটক করার সময় তিনি আহত হন। চলতি বছর এ নিয়ে দ্বিতীয়বারের মতো দেশটির কোনও শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বিচারে গুলি ঘটনা ঘটল।আরও পড়ুন:
দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে এই ঘটনার একটি ভিডিও ফুটেজ প্রচার করা হয়েছে। এতে দেখা যায়, আগ্নেয়াস্ত্রধারী এক ব্যক্তি ক্যাম্পাসের মধ্য দিয়ে হাঁটছেন।
তাঁর মাথায় হেলমেট, গায়ে কালো রঙের ‘ট্যাকটিক্যাল’ পোশাক। ক্যাম্পাসে হামলা চলাকালীন কেউ এক ভিডিওটি সংগ্রহ করেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, ওই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঢুকে এক শিক্ষার্থী অতর্কিত গুলি চালাতে থাকে। এতে ঘটনাস্থলেই ৫ জনের মৃত্যু হয়। হাসপাতালে মৃত্যু হয় আরও ৩ জনের। তবে, সে পার্ম স্টেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কি না তা এখনও জানা যায়নি।