পুবের কলম, ওয়েবডেস্কঃ ভারী বর্ষণ ও ভূমিধসের জেরে ব্রাজিলের পার্বত্য শহর পেট্রোপলিশে অন্তত ৯৪ জনের মৃত্যু হয়েছে। ভূমিধসের ফলে বহু বাড়ি-ঘর চাপা পড়ে রাস্তা ধসে এবং গাড়ি ভেসে গিয়েছে। রিও ডি জেনেইরোর পাহাড়ের ওপর অবস্থিত পর্যটন শহর হল পেট্রোপলিশ। ১৯ শতকের ব্রাজিলীয় শাসকদের গ্রীষ্মকালীন অবকাশে ব্যবহৃত হত শহরটি। গত মঙ্গলবার শহরটিতে একদিনে যে বৃষ্টিপাত হয়েছে তা পুরো ফেব্রুয়ারি মাসের গড় বৃষ্টির চেয়ে বেশি।
স্থানীয় বাসিন্দা হিলদার বাড়ি ভূমি ধসে চাপা পড়েছে। তিনি বলেন, আমি ভাইঝি আর তার ৫ বছরের মেয়েকে হারিয়েছি। এখনও তাদের মরদেহ পাইনি। এই ট্র্যাজেডি আশা করিনি। আমাদের শহর শেষ হয়ে গেছে।’আরও পড়ুন:
মোরো দ্য অফিসিনা এলাকায় ৮০টিরও বেশি বাড়ি ভূমি ধসে ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষের আশঙ্কা হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে ফায়ার সার্ভিস এবং স্থানীয় সিভিল ডিফেন্স টিম ঘটনাস্থলে কাজ করছে।
আরও পড়ুন:
রিও ডি জেনিইরোর গভর্নর ক্লদিও কাস্ত্রো বলেন, পরিস্থিতি প্রায় যুদ্ধের মতো। পুলে ঝুলছে গাড়ি, প্রচুর জল ও কাদা রয়ে গেছে।’ পেট্রোপোলিশ শহর তিনদিনের শোক ঘোষণা করেছে।
আরও পড়ুন:
বাস্তুচ্যুত মানুষদের স্কুল এবং আশ্রয়কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। তিন শতাধিক মানুষ বাড়ি ছেড়ে গেছে।
ব্রাজিলের সিভিল ডিফেন্স জানিয়েছে, এখনও পর্যন্ত ২৪ জনকে জীবিত উদ্ধার করা গেছে প্রাণহানি হয়েছে ৯৪ জনের।
আশ্রয়ের খোঁজে স্থানীয় একটি গির্জায় যাচ্ছিলেন শহরের বাসিন্দা ওয়েন্ডেল পিও লরেনকো।
আরও পড়ুন:
ব্রাজিলের প্রেসিডেন্ট জইর বলসোনারো ক্ষতিগ্রস্তদের তাৎক্ষণিক সহায়তা দেওয়ার নির্দেশ দিয়েছেন। পেট্রোপলিশ শহরে ১৮০ জন সেনা মোতায়েন করা হয়েছে।