পুবের কলম, ওয়েবডেস্কঃ মুম্বইয়ের বহুতল (Mumbai fire) আবাসনে বিধ্বংসী আগুন। শুক্রবার ভবনটির ১৯ তলায় আগুন লাগে। এই মুহূর্তে আগুন অতি দ্রুত ছড়িয়ে পড়েছে। ১৭ থেকে ২৫ তলায় আগুন ছড়িয়ে পড়েছে। ভবনটি ৬০ তলা।
এত উঁচু ভবন হওয়ার জন্য দমকল কর্মীদের সমস্যায় পড়তে হচ্ছে।আরও পড়ুন:
এদিন লালবাগ এলাকা লোয়ার পারেলের অভিগ্না ভবনে আগুন লাগে। নির্মীয়মাণ ভবন হওয়ায় কোনও অগ্নিনির্বাপণ ব্যবস্থা নেই। ঘিঞ্জি এলাকা হওয়ায় আশেপাশের এলাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা।ঘটনাস্থলে দমকলে ১২টি ইঞ্জিন।
জোরকদমে আগুন নেভানোর কাজ চলছে। আনা হয়েছে ল্যাডার।আরও পড়ুন:
বাঁচার আশায় কার্নিশ থেকে এক ব্যক্তিকে ঝুলতে দেখা যায়। পরে হাত ফসকে তিনি নিচে পড়ে যান।
আরও পড়ুন:
নির্মীয়মাণ ভবন হওয়ায় শ্রমিকদের আটকে থাকার সম্ভাবনা রয়েছে।
কিভাবে এই আগুন লেগেছে সে ব্যাপারে এখনও কিছু জানা যায়নি।আরও পড়ুন:
জানা গেছে, নির্মীয়মাণ ভবনটির কাজ প্রায় শেষের পর্যায়ে ছিল। শেষ মুহূর্তে আবাসনের ইন্টিরিয়র ডেকরেশনের কাজ চলছিল, ঠিক সেই সময় এই আগুন লাগে।
আরও পড়ুন:
আনা হয়েছে হাইড্রোলিক ল্যাডার। তবে আগুন আরও ভয়ঙ্কর অবস্থায় গেলে হেলিকপ্টারের সাহায্য নেওয়া হতে পারে। সেখানে হেলিকপ্টার থেকে জল ছিটিয়ে আগুন নেভানো হতে পারে।
আরও পড়ুন:
এই মুহূর্তে চারদিকে কালো ধোঁয়ায় ঢেকে গেছে। বহু মানুষকে নিরাপদে সরিয়ে নিয়ে আসা বলে খবর।
আরও পড়ুন:
(বিস্তারিত আসছে)