পুবের কলম প্রতিবেদক, বারুইপুর: কাঁকড়া ধরতে গিয়ে বাঘের আক্রমণে নিহত হলেন এক মৎস্যজীবী। নিহত ওই মৎস্যজীবীর নাম কৃষ্ণপদ মন্ডল (৪৫)। বাড়ি দক্ষিণ ২৪ পরগনা সুন্দরবন উপকূলীয় থানার সাতজেলিয়া ১০ নম্বর এলাকায়।
আরও পড়ুন:
স্থানীয় ও বন দফতর সূত্রে খবর, সাতজেলিয়া থেকে চারজন মৎস্যজীবীর একটি দল সুন্দরবনের ঝিলার জঙ্গলে কাঁকড়া ধরতে প্রবেশ করে সোমবার সকালে। সেই সময় নদীতে ভাঁটা চলছিল।
খালের মধ্যে নৌকা নিয়ে জোয়ারের জন্য অপেক্ষা করছিল। সেই সঙ্গে কাঁকড়া মারার সমস্ত সরঞ্জাম তৈরির কাজ চলছিল নৌকার মধ্যে। এমন সময় একটি বাঘ এসে ঝাঁপিয়ে পড়ে মৎস্যজীবী দলের উপরে। মুখে করে নিয়ে পালিয়ে যায় কৃষ্ণপদকে। সঙ্গীরা কিছু বুঝে ওঠার আগেই বাঘ তাকে নিয়ে জঙ্গলে প্রবেশ করে। এরপর কিছুক্ষণ বাঘের পিছু পিছু অন্যান্য সঙ্গীরা ধাওয়া করলেও কোনও ভাবেই তার দেহ উদ্ধার করতে পারিনি। অবশেষে স্থানীয় মৎস্যজীবীরা এসে খবর দেয় ঝিলার বন দফতরের অফিসে। বন দফতরের কর্মীরা ঘটনাস্থলে গেলেও এই সংবাদ লেখা পর্যন্ত দেহ উদ্ধারের খবর মেলেনি।আরও পড়ুন:
উল্লেখ্য, সুন্দরবনের নদীতে এখন মাছ-কাঁকড়া ধরা প্রশাসনিকভাবে এখন নিষেধ। সেই নিষেধাজ্ঞা ভেঙে বেআইনিভাবে ঢুকে পড়ছে বহু মৎস্যজীবী। এর ফলে ঘটছে এই দুর্ঘটনা। নিহত মৎস্যজীবীর মাছ বা কাঁকড়া ধরার কোনও সরকারি অনুমতিপত্র ছিল না বলে জানানো হয়েছে বন দফতরের তরফ থেকে।
আরও পড়ুন: