প্রীতম কোলে, হাওড়া: চুরি করতে এসে কিছু না পেয়ে স্কুলেই ভাঙচুর চালালো দুষ্কৃতীরা। আন্দুল মৌরি কেশব চন্দ্র নিম্ন বুনিয়াদি স্কুলের ঘটনা। এলাকার স্কুলে চুরি রুখতে একজোট হয় এলাকার স্থানীয় মানুষ থেকে অভিভাবকেরা। স্কুলের বাইরের রাস্তায় বিক্ষোভ দেখায় তারা।
ঘটনাস্থলে আসে ডোমজুড় থানার পুলিশ।আরও পড়ুন:

অভিযোগ বেশ কয়েকদিন ধরে স্কুলে চুরির ঘটনা ঘটছে। চুরি রুখতে স্কুলের যাবতীয় প্রয়োজনীয় জিনিস রেখে দেওয়া হয় অবিভাবকদের বাড়িতে।
আরও পড়ুন:

স্থানীয় মানুষের অভিযোগ, গতকাল চুরি করতে এসে কিছু না পেয়ে ভাঙচুর চালায় চোরের দল।
স্থানীয় মানুষ জানিয়েছেন, দিনের পর দিন এইভাবে চুরি বরদাস্ত করা যায় না। তাই অবস্থা বুঝে স্কুলের জিনিসপত্র বাড়িতে নিয়ে গিয়ে রাখার ব্যবস্থা করা হয়। তাই চুরি করতে এসে কিছু না পেয়ে এই কাণ্ড ঘটিয়েছ তারা।আরও পড়ুন:
ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।