প্রীতম কোলে, হাওড়াঃ ভরা বাজারে চুরির চেষ্টা। আর মহিলা ওই চোরকে ধরে উত্তম মধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দিলেন উত্তেজিত মহিলারাই। মধ্য হাওড়ার ঘটনা।
আরও পড়ুন:
জানা গিয়েছে, বুধবার বিকেলের দিকে হাওড়ার বঙ্গবাসী এলাকার দোকানগুলোতে উপচে পড়া ভিড় ছিল।
জিনিস দেখে পছন্দ ও দরদাম করে কেনায় যখন ব্যস্ত ক্রেতারা, সেই সময় এক মহিলা সেখানে উপস্থিত হন।আরও পড়ুন:
প্রত্যক্ষদর্শীদের দাবি, ভিড়ের সুযোগ নিয়ে ওই মহিলা অপর এক মহিলার ব্যাগ খুলে টাকাপয়সা সহ অন্যান্য মূল্যবান সামগ্রী হাতানোর চেষ্টা করছিলেন। আচমকাই ওই মহিলা চোরের ওপর নজর পড়ে যায় দোকানে জিনিস কিনতে আসা অপর এক মহিলার।
আরও পড়ুন:
আর এতেই শোরগোল বেঁধে যায়। খবর পেয়ে পুলিশ গিয়ে অভিযুক্ত মহিলাকে গ্রেফতার করেছে।