পুবের কলম ওয়েবডেস্কঃ ভারত সফরে আসার কথা ছিল আফগানিস্তানের সেনা বাহনীর প্রধান ওয়ালি মহম্মদ আহমেদজ়াইয়ের। কিছু রাজনৈতিক নেতা ও সেনা কর্তার সঙ্গে সাক্ষাতের কথা ছিল তাঁর। কিন্তু তাঁর সেই সফর বাতিলের কথা জানিয়েছে আফগান সরকার। তালিবান দেশ জুড়ে পরিসর বাড়াচ্ছে,পাশাপাশি সাধারণ মানুষ কেও নিশানা করছে।তাই ভারত সফর বাতিল করলেন আফগান সেনাপ্রধান।
আরও পড়ুন:
আফগানিস্তানে রাষ্ট্রপুঞ্জের একটি মিশন তাদের রিপোর্টে জানিয়েছে, চলতি বছরের প্রথমার্ধেই আফগানিস্তানে ১৬৫৯ জন সাধারণ মানুষের মৃত্যু হয়েছে। গত বছরের হিসেবের তুলনায় যা প্রায় ৪৭ শতাংশ বেশি। এমতাবস্থায় আফগান বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে না আনলে মৃত্যুর সংখ্যা রেকর্ড ছাড়াবে।
আরও পড়ুন:
দেশের প্রায় ৪০০টি জেলার অর্ধেকই তারা নিজেদের দখলে নিয়ে নিয়ে নিয়েছে বলে সমানে দাবি করে যাচ্ছে তালিবান নেতৃত্ব।আগামী ৩১ অগস্টের মধ্যে পাকাপাকি ভাবে আফগানিস্তান ছাড়বে ন্যাটো এবং আমেরিকার সেনা বাহিনী। আর তার কয়েক মাসের মধ্যে নির্বাচিত আফগান সরকারকে ফেলে দিয়ে তালিবান দেশের শাসনভার হাতে নিতে পারে বলেই অনুমান করা হচ্ছে।