পুবের কলম ওয়েবডেস্কঃ ক্রমশ মাথা চাড়া দিচ্ছে সন্ত্রাসবাদ। মার্কিন যুক্তরাষ্ট্রের পর এবার ইউরোপ। ডেনমার্কের এক শপিংমলে এলোপাথাড়ি গুলিতে নিহত হ লেন কমপক্ষে তিনজন। ইউরোপের অন্যতম শান্তিপূর্ণ দেশ হল এই ডেনমার্ক। সেখানে এই ধরণের ঘটনা ঘটায় অনেকেই স্তম্ভিত।
আরও পড়ুন:
জানা যাচ্ছে রবিবার ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনের একটি শপিং মলে ঢুকে পড়ে এক বন্দুকবাজ। এরপর তার ছোঁড়া গুলিতে ঝাঁঝরা হয়ে যান তিনজন। গুরুতর জখম হয়েছেন আরও তিনজন। পুলিশের হাতে ধরা পড়ে ওই বন্দুকবাজ। ধৃত যুবকের বয়স ২২ বছর ।
সে ডেনমার্কেরই বাসিন্দা।আরও পড়ুন:
সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে হাফপ্যান্ট, স্লিভলেস শার্ট পরা ওই তরুণ হাতে বন্দুক নিয়ে এলোপাথাড়ি গুলি চালাচ্ছে। ওই মলে থাকা ক্রেতারা গু লির শব্দে সচকিত হয়ে ওঠেন। কিছু বুঝে ওঠার আগেই লুটিয়ে পড়েন তিনজন।
আরও পড়ুন:
কোপেনহেগেনের পুলিশ ইন্সপেক্টর সোরেন থমাস জানাচ্ছেন, “আমরা সন্ত্রাসবাদী হামলার বিষয়টি উড়িয়ে দিচ্ছি না।
আততায়ী একাই ছিল। সম্ভবত লোন উলফ অ্যাটাক। সবটা তদন্ত করে দেখা হচ্ছে।”আরও পড়ুন:
স্ক্যান্ডিনেভিয়ান দেশগু লি যেমন সুইডেন, ডেনমার্ক , নরওয়ে এই দেশগুলি শান্তির দেশ বলেই পরিচিত। এরআগে শেষবার ২০১৫ সালে ডেনমার্কে এইরকম বন্দুকবাজের হামলা হয়। এই ঘটনার জেরে রীতিমত আতঙ্কিত ড্যানিশরা।