দেবশ্রী মজুমদার, রামপুরহাট: একদিকে টেণ্ডার ডাকা নিয়ে, সোলার লাইট বসানো ঘিরে দলীয় কোন্দলের জেরে কাষ্ঠগড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান পিংকি মন্ডল ও পঞ্চায়েত এর সদস্য সুখী হেমরম মূর্মু বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন। সূত্রের খবর, কয়েকদিন আগে দলীয় কর্মীরা তার বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন। তার বিরুদ্ধে দূর্ব্যবহারের অভিযোগও ওঠে। মঙ্গলবার তাদের হাতে দলীয় পতাকা তুলে দিলেন বিধায়ক ডঃ আশীষ বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন:
উপস্থিত ছিলেন রামপুরহাট এক নম্বর ব্লক সভাপতি নিহার মুখোপাধ্যায়, সহ-সভাপতি সৈয়দ মইনুদ্দিন হোসেন, ব্লকের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম সহ কাষ্ঠগড়া গ্রাম পঞ্চায়েতের তৃনমূল কংগ্রেসের সদস্যবৃন্দ।
কাষ্ঠগড়া পঞ্চায়েতে সদস্য সংখ্যা মোট তেরো। বিজেপির সদস্য সংখ্যা সাত, তৃণমূল তিন এবং সিপিএমের সংখ্যা তিন।আরও পড়ুন:

এব্যাপারে বিজেপি বীরভূম সংগঠন সভাপতি ধ্রুব সাহা বলেন, পিঙ্কি মণ্ডল আমাদের দলের সহকর্মী। খুবই ভালো সংগঠক। দলের বিরুদ্ধে ওর ক্ষোভ হয়েছে মিটে যাবে।
আমাদের সদস্য সংখ্যা কমবে না বাড়বে। বিজেপির বোর্ড থাকবে। অন্যদিকে, পিঙ্কি মণ্ডলকে কুড়ি বার ফোন করা হলেও উনি ফোন ধরেন নি।আরও পড়ুন:
তবে স্থানীয় তৃণমূল নেতা জহিরুল ইসলাম বলেন, পিঙ্কি মণ্ডল এবং একজন সদস্য স্বেচ্ছায় তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে। জানা গেছে, নিয়ম মাফিক আড়াই বছর কোনো অনাস্থা হবে না। ইতিমধ্যে বোর্ডের এক বছর অতিক্রান্ত। বাকি দেড় বছর পর বিজেপিতে পিঙ্কি মণ্ডল না ফিরলে তার বিরুদ্ধে অনাস্থা আনবে বিজেপির বাকি সদস্যরা।