পুবের কলম, ওয়েবডেস্ক: লোকসভা ভোটের আগে গেরুয়া শিবিরে জোর ধাক্কা। বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগদান করলেন তেলেঙ্গানার গেরুয়া শিবিরের দুই নেতা। উভয় নেতাই আশা করছেন রেভান্থের নেতৃত্বে কংগ্রেস সংখ্যাগরিষ্ঠ লোকসভা আসন জিতবে। দুই নেতার মধ্যে একজন বর্তমান ও অপরজন প্রাক্তন সাংসদ।
দুজনেই নির্বাচনে কংগ্রেসের মনোনয়নে ভোট লড়তে আগ্রহী।আরও পড়ুন:
প্রাক্তন সাংসদ কয়েকদিন আগে মুখ্যমন্ত্রী এ রেভান্থ রেড্ডির সাথে দেখা করেছিলেন। বর্তমান সাংসদ রেভান্থের খুব ঘনিষ্ঠ বলে জানা গেছে। লোকসভা ভোটে কংগ্রেসের টিকিটে জিতে দুই নেতাই নিজের বিধানসভা এলাকার জন্য কাজ করতে চান।
বিধানসভা নির্বাচনে রাজস্থান, মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়ে বিপুল ভোটে জয়ী হয় বিজেপি। তবে দক্ষিণ ভারতে ক্ষমতা ধরে রাখে কংগ্রেস।আরও পড়ুন:
https://www.youtube.com/watch?v=slk2BhbStHU
আরও পড়ুন:
তেলেঙ্গানায় দীর্ঘদিন ধরে সেখানে ক্ষমতায় থাকা আঞ্চলিক দল ভারত রাষ্ট্র সমিতির থেকে অনেক বেশি আসন নিয়ে সেখানে জয়ী হয় কংগ্রেস। সেই তেলেঙ্গানাতেই এবার দুই বিজেপি নেতা যোগ দিলেন কংগ্রেসে।