পুবের কলম, ওয়েব ডেস্ক: গুজরাতের জামনগরে ভারতীয় বায়ুসেনার জাগুয়ার যুদ্ধবিমান ভেঙে পড়ে মৃত্যু হয়েছে পাইলটের।
আরও পড়ুন:
জানা গেছে, বুধবার রাতে ভারতীয় বিমান বাহিনীর টুইন-সিটার জাগুয়ার বিমানটি জামনগর থেকে প্রায় ১২ কিলোমিটার দূরে সুভ্রদ্রা নগরে দুর্ঘটনার শিকার হয়। এতে এক পাইলট প্রাণ হারান এবং অপর পাইলট আহত হন। আহত পাইলটকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে।
আরও পড়ুন:
এটি একটি প্রশিক্ষণ বিমান ছিল।
বিধ্বস্ত হওয়ার আগে এক পাইলট নিজেকে বিমান থেকে বের করে নিতে সক্ষম হন। জানা গেছে, বিমানটি আম্বালা বিমানঘাঁটি থেকে প্রশিক্ষণের জন্য যাত্রা শুরু করেছিল।আরও পড়ুন:
এই প্রেক্ষিতে জামনগরের পুলিশ সুপার প্রেমসুখ দেলু জানিয়েছেন, দুর্ঘটনার পরপরই বিমানে আগুন ধরে যায়। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুলিশ ও দমকল বাহিনী উদ্ধার কাজ শুরু করে। তবে এখনও দুর্ঘটনার প্রকৃত কারণ জানা যায়নি।
আরও পড়ুন: