পুবের কলম প্রতিবেদক:  ইরানের কোম শহরে অবস্থিত 'আল মুস্তাফা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি' দ্বারা পরিচালিত শর্টকোর্স শিক্ষা ব্যবস্থায় কোর্স করার পর গতকাল সার্টিফিকেট প্রদান করে ইউনিভার্সিটি কর্তৃপক্ষ।

আল্লাহর নবী হযরত মুহাম্মাদ (সাঃ) বলেছেন: " মায়ের কোল থেকে কবর পর্যন্ত শিক্ষা অর্জন করো ৷" শিক্ষা নগর কোমে পশ্চিমবাংলা থেকে আগত ছ'জন ব্যক্তি এই শর্টকোর্স করেন,  চারজন পুরুষ ও দুজন নারী৷

পশ্চিমবাংলার মেদিনীপুর জেলা থেকে দুজন,  হাওড়া জেলা থেকে একজন,  দক্ষিণ ২৪-পরগনা থেকে একজন এবং মুর্শিদাবাদ জেলা থেকে দুজন এসেছিলেন৷ "আন্তর্জাতিক মিডিয়ার পরিচয় ও তার আগ্রাসন" "তিব্বে সুন্নাতি ও আমাদের দায়িত্ব", "ইরান ও ইসলামের সম্পর্ক, ইত্তেহাদে বায়নুল মুসলেমীন,  বিভিন্ন মাযহাব" যুগের ইমাম ও তাঁর আর্বিভাব,  ইত্যাদি বিষয়ের উপরে ক্লাস করান অভিজ্ঞ পিএইচডি  প্রাপ্ত এমন শিক্ষকগণ।