পুবের কলম, ওয়েবডেস্ক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার লক্ষ্যে ঢাকা-১৫ আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার আগারগাঁওয়ে রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে এই মনোনয়নপত্র নেওয়া হয়।
আরও পড়ুন:
আরও পড়ুন:
রিটার্নিং অফিসার জানান, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য সংসদ নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমার শেষ সময় নির্ধারণ করা হয়েছে ২৯ ডিসেম্বর পর্যন্ত।
এদিন ঢাকা-১৫ আসনে জামায়াত আমীরের মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। তফসিল ঘোষণার পর থেকে ঢাকা-১৫ আসনে রাজনৈতিক তৎপরতা ক্রমশ বাড়ছে। ইতিমধ্যে বিএনপির প্রার্থী শফিকুল ইসলাম খান মিল্টনসহ অন্তত এক ডজন সম্ভাব্য প্রার্থী এই আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।আরও পড়ুন:
অন্যদিকে একই দিনে ঢাকা-১৩ আসন থেকে বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মুহাম্মাদ মামুনুল হক এবং জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম)-এর চেয়ারম্যান ববি হাজ্জাজও মনোনয়নপত্র সংগ্রহ করেন। রিটার্নিং অফিস সূত্রে জানা গেছে, ঢাকা-১৩ ও ঢাকা-১৫—এই দুই আসন মিলিয়ে বৃহস্পতিবার পর্যন্ত মোট ২১ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।