পুবের কলম ওয়েব ডেস্কঃ আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় বালখ প্রদেশের মাজার-ই-শরিফ শহরে একটি তেল কোম্পানির কর্মচারীদের গাড়িতে বিস্ফোরণে অন্তত সাতজন নিহত হয়েছে। স্থানীয় কর্মকর্তাদের মতে, নিহতদের মধ্যে তেল কোম্পানির কর্মচারীদের সংখ্যাই বেশি। মাজার-ই-শরিফের পুলিশ বিভাগের মুখপাত্র আসিফ ওয়াজিরি বলেছেন, মাজার-ই-শরিফ শহরে মঙ্গলবার সকাল ৭টায় এই ঘটনা ঘটে।
আরও পড়ুন:
তিনি বলেন, বোমাটি রাস্তার পাশে একটি গাড়িতে রাখা হয়েছিল।
বাসটি আসার সঙ্গে সঙ্গে এটি বিস্ফোরিত হয়।আফগানিস্তানের প্রধান শুষ্ক বন্দরগুলোর একটির অবস্থান উজবেকিস্তান সীমান্ত লাগোয়া বালখ প্রদেশের হায়রাতান শহরে। এখানে মধ্য এশিয়ার সঙ্গে যোগাযোগ জন্য রেল এবং সড়কপথ রয়েছে।এই হামলার পিছনে কারা ছিল তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয় বা এখনও পর্যন্ত কোনও গোষ্ঠী এই বিস্ফোরণের দায় স্বীকার করেনি।
২০২১ সালের আগস্টে মার্কিন সেনা প্রত্যাহারের পর আফগানিস্তানের ক্ষমতায় আসে তালিবান। ক্ষমতায় আসার পর তালিবানের সরকার নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক করার প্রতিশ্রুতি দিলেও দেশটিতে প্রতিনিয়ত হামলার ঘটনা ঘটেছে।আরও পড়ুন:
গত মাসে, সামাঙ্গন প্রদেশের শহর আইবাকের একটি স্কুলে বিস্ফোরণে কমপক্ষে ১৯ জন নিহত এবং ২৪ জন আহত হয়েছে । এই ঘটনার পরও বেশকিছু বোমা হামলার খবর মিলেছে। বেশিরভাগ হামলার দায় স্বীকার করেছে আফগানিস্তানে সক্রিয় আইএস সংগঠন।