আরও পড়ুন:
উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,জয়নগর : নাবালক অবস্থায় এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগে প্রায় কুড়ি বছর পরে সাবালক অবস্থায় সেই সময়ের ওয়ারেন্টের ভিত্তিতে শুক্রবার এক ব্যক্তিকে গ্রেফতার করে জয়নগর থানার পুলিশ।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে , ২০০৩ সালে জয়নগর থানার দক্ষিণ বারাসত উওর খাটসারার ১৬ বছরের এক কিশোর প্রতিবেশী ১৩ বছরের এক নাবালিকা মেয়েকে বাড়িতে ডেকে ধর্ষণ করে।
আরও পড়ুন:
তখন ঐ নাবালিকা মেয়েটির চিৎকারে পাড়া প্রতিবেশীরা ঐ নাবালক কিশোরটিকে আটকে পুলিশকে খবর দেয়।সেই সময় জয়নগর থানা থেকে আদালতে তোলা হলে হোমে পাঠানো হয়।
তার পরে হোম থেকে কিশোরটি সাবালক হয়েই পালিয়ে যায়। আর ২০০৯ সালে তখন ওয়ারেন্ট বের হয় ছেলেটির নামে।এবং সেই ওয়ারেন্টের ভিওিতে শুক্রবার জয়নগর থানার এস আই সায়ন ভট্টাচার্য জয়নগর থানার দক্ষিন বারাশতের উওর খাটসারার বাড়ি থেকে সমীর মন্ডল(৩৬) নামে এক যুবক (তৎকালীন সময়ে ১৬ বছরের কিশোর) কে গ্রেফতার করে জয়নগর থানায় নিয়ে আসে। শনিবার ধৃতকে জয়নগর থানা থেকে গড়িয়ার জুভেনাইল জাস্টিস বোর্ডে পাঠানো হয়।আর তাঁর বিরুদ্ধে ওঠা তৎকালীন অভিযোগের তদন্তের কাজ চালাচ্ছে জয়নগর থানার তদন্ত কারী টিম।