পুবের কলম ওয়েবডেস্কঃ ইয়েমেনের মারিব শহরে দেশটির সরকার সমর্থিত সেনাবাহিনীর সঙ্গে হুথি বিদ্রোহীদের সংঘর্ষে দুই পক্ষের ৬৫ সদস্য নিহত হয়েছেন। সংঘর্ষে আহত হয়েছেন আরও অনেকে। বৃহস্পতিবার দেশটির এক সামরিক কর্মকর্তা জানান– গত ৪৮ ঘণ্টায় সংঘর্ষে সরকার সমর্থিত বাহিনীর ২২ সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন বাহিনীটির আরও ৫০ জন।
আরও পড়ুন:
অপরদিকে হুতি বিদ্রোহীদের ৪৩ সদস্য এ সময় নিহত হয়েছেন। এর আগে মারিব শহরের দক্ষিণে সরকারপন্থীদের বিভিন্ন স্থাপনার নিয়ন্ত্রণ নিতে আক্রমণ করে ইরান সমর্থিত হুথিবাহিনী। সউদি সমর্থিত েজাটের সেনারা বিমান হামলা চালিয়ে তাদের বাধা দেওয়ার চেষ্টা করলে বেশকিছু হুথি সদস্য শহিদ হন।
আরও পড়ুন:
এরপরও বিদ্রোহীরা হামলা জারি রাখলে দুই পক্ষের সংঘর্ষ বাঁধে।
এর আগেও মারিবে হামলা চালিয়েছিল হুথি বিদ্রোহীরা। গত ফেব্রুয়ারিতে তাদের হামলায় দুই পক্ষের শতাধিক সদস্য নিহত হন। এদিকে এমন সময়ে এ হামলার ঘটনা ঘটল– যখন রাষ্ট্রসংঘ ও আমেরিকার মধ্যস্থতায় সৌদি জোট ও হুথিদের মধ্যে শান্তি আলোচনা চলছে। তবে এখনও পর্যন্ত দুই পক্ষই কোনও সমঝোতামূলক চুক্তিতে পৌছাতে পারেনি।আরও পড়ুন:
কদিন আগেই গত রোববার আলআনাদ সামরিক ঘাঁটিতে হুথি বিদ্রোহীদের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় সৌদি নেতৃত্বাধীন জোটের অন্তত ৩০ সেনা নিহত এবং ৬০ জন আহত হন। উল্লেখ্য– ২০১৪ সাল থেকে ইয়েমেনে যুদ্ধ চলে আসছে। সে সময় রাজধানী সানা আক্রমণ করে প্রেসিডেন্ট মানসুর হাদির সরকারকে ক্ষমতাচু্যত করে হুথি বিদ্রোহীরা। পরে ২০১৫ সালের মার্চে হাদি সরকারকে পুনরায় ক্ষমতায় আনতে দেশটিতে হস্তক্ষেপ করে সউদি আরব জোট। এরপর থেকে এই দুই পক্ষের মধ্যে লড়াই জারি রয়েছে। যার ফলে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ইয়েমেন।