পুবের কলম ওয়েব ডেস্ক: চিনে প্রায় ৯০ কোটি মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। মহামারি শুরুর পর থেকে ১১ জানুয়ারি পর্যন্ত আক্রান্তের এই পরিসংখ্যান উঠে এসেছে পিকিং ইউনিভার্সিটির এক গবেষণায়। প্রতিবেদনে বলা হয়েছে, চিনের মোট জনসংখ্যার ৬৪ শতাংশই ভাইরাসে আক্রান্ত হয়ে থাকতে পারেন। গবেষণা প্রতিবেদন অনুসারে, গানসু প্রদেশের ৯১ শতাংশ আক্রান্ত হয়েছেন অর্থাৎ ২৩৯ মিলিয়ন বা ২৩ কোটি ৯০ লক্ষ মানুষ করোনায় আক্রান্ত। জনসংখ্যার নিরিখে আক্রান্তের দিক দিয়ে প্রদেশটি শীর্ষে রয়েছে।
এরপর রয়েছে ইউনান ৮৪ শতাংশ ও কিনঘাই ৮০ শতাংশ। চিনের পিকিং বিশ্ববিদ্যালয়ের গবেষকদের আশঙ্কা, করোনার নতুন ঢেউয়ে সংক্রমণ আরও বাড়তে পারে। এছাড়াও আগামী ২১ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাওয়া লুনার নিউ ইয়ার বা চন্দ্রবর্ষ ঘিরে চিনের গ্রামীণ অঞ্চলে করোনার ব্যাপক প্রাদুর্ভাব দেখা দিতে পারে। কারণ, দেশটির সর্ববৃহৎ এই উৎসবের সময় লক্ষ লক্ষ চিনা শ্রমিক স্বজনদের কাছে গ্রামে ফেরে। বিপুল সংখ্যক মানুষের স্থানান্তরে সংক্রমণ ভয়ঙ্কর রূপ নিতে পারে। যদিও এরই মধ্যে দেশটির স্বাস্থ্য বিশেষজ্ঞরা নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। এক সাক্ষাৎকারে চিনা সেন্টার ফর ডিজিজ কন্ট্রোলের প্রাক্তন প্রধান জেং গুয়াং জানিয়েছেন, করোনা সংক্রমণের এই স্রোত আরও অন্তত দু-তিন মাস স্থায়ী হবে। উল্লেখ্য, চিনে করোনার চতুর্থ ঢেউ চলছে। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছে জিনপিং সরকার। বর্তমানে বেজিং এবং সাংহাইয়ের মতো বড় শহরগুলো সবচেয়ে ঝুঁকিপূর্ণ সময় পার করছে।চিনে করোনায় আক্রান্ত অন্তত ৯০ কোটি মানুষ; গবেষণা
ইমামা খাতুন
প্রকাশিত:
১৪ জানুয়ারী ২০২৩, ১৪:৫৬
আরও খবর
ভারতের দিকে তাক করে ১১টি অত্যাধুনিক জে-২০ স্টেলথ যুদ্ধবিমান মোতায়েন চিনের, প্রকাশ্যে উপগ্রহচিত্র
চীনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নির্বাচনী তথ্য চুরির অভিযোগ তুললেন ট্রাম্প, আমেরিকা সফরে যাচ্ছেন শি জিনপিং
চীনের ঝেজিয়াং প্রদেশে আছড়ে পড়ল টাইফুন ‘বাভি’, ফিলিপিন্সে নিহত ১৭
১ বছরের মেয়াদ বৃদ্ধি বিদেশ সচিব বিক্রম মিশ্রির, নেপথ্যে কি চিন ও ব্রিকস সামিট?
শাহাদাত বরণ দিবসে নবাব সিরাজ-উদ-দৌলার বিরুদ্ধে অপপ্রচারের সরব হলেন মানুষ
শাহাদাত বরণ দিবসে নবাব সিরাজ-উদ-দৌলার বিরুদ্ধে অপপ্রচারের সরব হলেন মানুষ
চীনের হুমকির মুখে নাগরিকদের ড্রোন প্রশিক্ষণ দিচ্ছে তাইওয়ান
চীনের হুমকির মুখে নাগরিকদের ড্রোন প্রশিক্ষণ দিচ্ছে তাইওয়ান
রোগা হওয়ার নেশায় বিপজ্জনক প্রবণতা চীনে, প্লাস্টিক চিবিয়ে ওজন কমানোর চেষ্টা!
রোগা হওয়ার নেশায় বিপজ্জনক প্রবণতা চীনে, প্লাস্টিক চিবিয়ে ওজন কমানোর চেষ্টা!
চিনে বাজি তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, মৃত কমপক্ষে ২৬ জন
চিনে বাজি তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, মৃত কমপক্ষে ২৬ জন
"এক ইঞ্চি জমিও হারায়নি ভারত": ২০২০-র সীমান্ত সংঘাত নিয়ে মুখ খুললেন প্রাক্তন সেনাপ্রধান নারাভানে
"এক ইঞ্চি জমিও হারায়নি ভারত": ২০২০-র সীমান্ত সংঘাত নিয়ে মুখ খুললেন প্রাক্তন সেনাপ্রধান নারাভানে
সর্বাধিক পাঠিত
প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাংলার জন্য ১ লক্ষ বাড়ির অনুমোদন, একাধিক প্রকল্পে কেন্দ্রের বড় ঘোষণা
১ সেপ্টেম্বর থেকে সরকারি দপ্তরে বাধ্যতামূলক হচ্ছে বাংলা, বিধানসভায় ঘোষণা মুখ্যমন্ত্রীর
মুর্শিদাবাদে পুলকার দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, দিলেন আর্থিক সাহায্য ও চাকরির আশ্বাস
নিট ইউজি ২০২৬-এর ফল প্রকাশ, যুগ্মভাবে প্রথম আরিয়ান গুপ্তা ও পানশুল বনসল
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
সার: রাজ্যের ‘বিচারাধীন’ লিস্ট থেকে বাদ দেওয়া ২৭ লক্ষের বেশি ভোটারের ৭০ শতাংশই মুসলিম
সার: রাজ্যের ‘বিচারাধীন’ লিস্ট থেকে বাদ দেওয়া ২৭ লক্ষের বেশি ভোটারের ৭০ শতাংশই মুসলিম
‘বজ্রপাত থেকে বাঁচতে নারকেল গাছ লাগান’: অরণ্য সপ্তাহের সূচনায় বৃক্ষরোপণের বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
‘বজ্রপাত থেকে বাঁচতে নারকেল গাছ লাগান’: অরণ্য সপ্তাহের সূচনায় বৃক্ষরোপণের বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
হোয়াইট হাউসে ঢুকে ট্রাম্পকে আঘাত করার সক্ষমতা রয়েছে ইরানের, চরম হুঁশিয়ারি আইআরজিসির প্রাক্তন কমান্ডারের
হোয়াইট হাউসে ঢুকে ট্রাম্পকে আঘাত করার সক্ষমতা রয়েছে ইরানের, চরম হুঁশিয়ারি আইআরজিসির প্রাক্তন কমান্ডারের
প্রথমবারের মতো যুদ্ধে সি-ড্রোন ব্যবহার আমেরিকার, ইরানের নৌঘাঁটিতে হামলা চালাল যুক্তরাষ্ট্র