আইভি আদক, হাওড়া: পাওনার টাকা (দশ হাজার টাকা) ফেরত চেয়ে এক যুবকের বাড়িতে হামলার অভিযোগ উঠলো। বৃহস্পতিবার রাতে ওই ঘটনা ঘটে হাওড়ার সাঁকরাইলের পোদরা এলাকায়। ওই হামলার ঘটনায় জখম হন পাওনাদার যুবকের বাবা-মা। ধারালো অস্ত্র দিয়ে তাঁদের উপর হামলার অভিযোগ উঠেছে।
জখম অবস্থায় বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন তাঁরা।আরও পড়ুন:
এদিকে এই ঘটনায় হামলাকারীর হাত থেকে বৃদ্ধ-বৃদ্ধাকে বাঁচাতে গিয়ে জখম এক প্রতিবেশীও। তিনজনকেই ভর্তি করা হয় হাসপাতালে। সাঁকরাইল থানা এলাকার পোদরার ঘটনায় হামলাকারী যুবককে ইতিমধ্যেই আটক করেছে পুলিশ।
আরও পড়ুন:
এদিকে, হামলা চালিয়ে পালানোর সময় এলাকার মানুষজন ধরে ফেলেন হামলাকারীকে। শুরু হয় মারধর। খবর পেয়ে পুলিশ এসে হামলাকারীকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। ঘটনার তদন্তে নেমেছে সাঁকরাইল থানার পুলিশ।