পুবের কলম, ওয়েবডেস্ক: কাশ্মীরের গুলমার্গে ভয়াবহ তুষারধস। বৃহস্পতিবার এই তুষারধসে মৃত্যু হয়েছে এক বিদেশি পর্যটকের। আরও একজন নিখোঁজ। তুষারধসে আটকে পড়েছেন বহু পর্যটক।
তাদের উদ্ধারে নামানো হয়েছে সেনা, কপ্টার। শেষ পাওয়া খবর অনুযায়ী, এখনও পর্যন্ত পাঁচজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।আরও পড়ুন:
সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, এদিন দুপুর ২টো নাগাদ খিলানমার্গে তুষারপাত হয়, এবং কংডুরির ঢালে আঘাত হানে। ঘটনায় বেশ কয়েকজন স্কাইয়ার আটকা পড়েন।
জানা গিয়েছে, বিদেশি পর্যটকেরা স্থানীয়দের গাইড ছাড়াই স্কেটিং করতে যায়। সেনা ও জম্মু-কাশ্মীর পুলিশ প্রশাসন জোরকদমে উদ্ধারকাজ চালাচ্ছে। মৃত বিদেশি পর্যটকের পরিচয় জানার চেষ্টা চলছে।আরও পড়ুন:
ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজে গুলমার্গের উপরের অংশে তুষারধসের ছবি ধরা পড়েছে।
ফুটেজে দেখা যাচ্ছে, পর্যটকদের হাঁটু পর্যন্ত তুষারের মধ্যে ঢুকে গিয়েছে। জেলা বিপর্যয় মোকাবিলা বাহিনীর এক আধিকারিক জানান, তুষারধসে আটকে পড়া পর্যটকদের উদ্ধার করতে তড়িঘড়ি হেলিকপ্টার ও সেনা নামানো হয়েছে। আটকে পড়া পর্যটকদের কপ্টারে করে উদ্ধার করে নীচে নামিয়ে আনা হচ্ছে। জম্মু-কাশ্মীরের স্পোর্টস কাউন্সিলের সেক্রেটারি নুজহাত গুল জানিয়েছেন, গুলমার্গের খিলানমার্গ এলাকায় তুষারধস হয়েছে। তবে সমস্ত খেলো ইন্ডিয়া অ্যাথলেটরা নিরাপদে রয়েছেন। সমস্ত খেলার সময়সূচি অনুযায়ী চলছে'।