উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, জয়নগর: ওড়িশার বালেশ্বরে শুক্রবারের ট্রেন দুর্ঘটনায় শনিবার সন্ধ্যা ৬ টার সরকারি রিপোর্ট অনুযায়ী ১১০ জন নিখোঁজ এই দুর্ঘটনায়। তাঁর মধ্যে মৃত ১২ জন। বাসন্তীতে ৬, কাকদ্বীপে ২, মগরাহাট ১তে ১, ক্যানিং ১ তে, বারুইপুরতে ১ ও জয়নগর ২ তে ১জনের মৃত্যু ঘটেছে।
আরও পড়ুন:
ওড়িশার বালেশ্বরে শুক্রবারের ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় মৃত্যু ঘটল জয়নগর ২ নং ব্লকের বকুলতলা থানার বাইশহাটা পঞ্চায়েতের দমদমা গ্রামের আজিজুল মোল্লা নামে এক যুবকের।
ভিন রাজ্যে কাজের উদ্দেশে দমদমা গ্রাম থেকে রওনা দিয়েছিলো ওই যুবক। আর শনিবার দুপুরে দুর্ঘটনাস্থল থেকে উদ্ধার কাজ চলাকালীন উদ্ধার হয় এই যুবকের মৃতদেহ। আর শনিবার বিকালে জয়নগর ২ নং বিডিও সূত্রে এই সংবাদ টি দমদমা গ্রামে পৌঁছায়। আর কান্নায় ভেঙে পড়ে তার পরিবার পরিজনেরা। আর এই পরিবারের পাশে থাকার আশ্বাস দিলেন প্রশাসন।