উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,জয়নগর : জয়নগর থানার বামুনগাছির দাপুটে তৃণমূল নেতা সাইফুদ্দিন লস্করের খুনের ঘটনায় যুক্ত থাকার অভিযোগে ধৃত দুই ব্যক্তিকে পুলিশ হেফাজতের পরে পুনরায় বারুইপুর মহকুমা আদালতে পাঠানো হয়।
আরও পড়ুন:
মঙ্গলবার জয়নগর থানা থেকে। গত ১৩ ই নভেম্বরের ভোরে জয়নগর থানার বামুনগাছির দাপুটে তৃনমূল নেতার খুনের কিছুদিন পরে ঝাড়খণ্ড রাজ্যের রাঁচি থেকে জাকির হোসেন ঢালি ও বকুলতলা থানার বাইশহাটা থেকে রবিউল সরদার নামে দুই ব্যক্তিকে গ্রেফতার করে জয়নগর থানায় নিয়ে আসে জয়নগর থানার পুলিশের বিশেষ টিম।
আরও পড়ুন:
ধৃতদেরকে তারপরে বারুইপুর মহকুমা আদালতে পাঠানো হলে বিচারক জাকির হোসেন ঢালিকে ১০ দিনের ও রবিউল সরদারকে ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছিলেন। আর সেই মতো মঙ্গলবার জয়নগর থানার পুলিশ পুনরায় দুজনকে জয়নগর থানা থেকে বারুইপুর মহকুমা আদালতে পাঠায়।