পুবের কলম ওয়েবডেস্ক : পবিত্র কাবা’র গিলাফে (কিসওয়াহ) ক্যালিগ্রাফি করে বাংলাদেশের চট্টগ্রামের মুকতার আলিম পেলেন সউদি আরবের নাগরিকত্ব।বৃহস্পতিবার সউদি আরবের বাদশাহ’র এক রাজকীয় নির্দেশনায় বিভিন্ন পেশার বিশিষ্ট ব্যক্তিদের নাগরিকত্ব দেওয়া হয়।চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আধুনগর ইউনিয়নের রশীদের ঘোনা গ্রামের বাসিন্দা মুকতার।
আরও পড়ুন:
প্রথম দিন পাঁচ বিদেশি নাগরিককে সউদি নাগরিকত্ব দেওয়া হয়। প্রথম দিন নাগরিকত্ব পাওয়া অন্যদের মধ্যে রয়েছেন- ইতিহাসবিদ ড. আমিন সিদো, ড. আবদুল করিম আল সামমাক, প্রখ্যাত গবেষক ড. মুহাম্মদ আল বাকাই ও প্রখ্যাত নাট্যশিল্পী সামান আল আনি।
আরও পড়ুন:
সৌদি গেজেট জানায়, বিভিন্ন পেশার দক্ষ বিদেশি নাগরিকদের আরবে নাগরিকত্ব দেওয়ার ঘোষণার পর প্রথম দিনে নাগরিকত্ব লাভ করেন মুকতার আলিম।
আরও পড়ুন:
মুকতার আলিম মক্কার বিখ্যাত উম্মুল কোরা বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর সম্পন্ন করে বর্তমানে পিএইচডি গবেষণারত। তিনি একই বিশ্ববিদ্যালয়ের ডিপ্লোমা, স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রিধারীদের সার্টিফিকেটের ক্যালিগ্রাফার হিসেবেও কাজ করেছেন।
আরও পড়ুন:
সউদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান ঘোষিত ‘ভিশন-২০৩০’-এর অংশ হিসেবে ধর্মীয় ব্যক্তিত্ব, ইতিহাসবিদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও চিকিৎসক, বিনিয়োগকারী, প্রযুক্তিবিদ, ক্রীড়াবিদসহ বিভিন্ন ক্যাটাগরিতে বিদেশিদের নাগরিকত্ব দিচ্ছে সউদি আরব।