পুবের কলম প্রতিবেদক, বসিরহাট: লোকসভা নির্বাচনের আগে বসিরহাটে ফের তৃণমূলের পাল্লা ভারী হলো। উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার বসিরহাট ২ নম্বর ব্লকের রাজেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের চন্ডীগড় এলাকায় শুক্রবার বিকেলে শেখ হাজী নুরুল ইসলামের সমর্থনে এক নির্বাচনী কর্মিসভায় সিপিএম ও কংগ্রেস থেকে প্রায় তিন শতাধিক নেতাকর্মী সমর্থক তৃণমূলে যোগদান করেন।
আরও পড়ুন:
যোগদানকারী মোহাম্মদ মীর কাসিম মন্ডল, বাকিবিল্লাহ মণ্ডলরা বলেন, আমরা আগে তৃণমূল করতাম।
কিছু ভুল বোঝাবুঝির কারণে আমরা কংগ্রেসে চলে গিয়েছিলাম বা কেউ কেউ সিপিএমে চলে গিয়েছিল। আমাদের ভুল আমরা বুঝতে পেরে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন সেই উন্নয়ন দেখে আমরা আর ওই দলে থাকতে পারলাম না। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে পশ্চিমবঙ্গের একের পর এক উন্নয়ন করেছে, তাতে আমরা গর্বিত, সেই জন্য আমরা তৃণমূলের হাতকে শক্ত করতে আজ তিন শোরও বেশি মানুষ তৃণমূলে যোগদান করলাম। আগামী দিনে আমাদের পঞ্চায়েতে এলাকা থেকে তৃণমূলকে বিপুল ভোটে জয়ী করবো, এই বিষয়ে আমরা আশাবাদী।