ইনামুল হক,বসিরহাটঃ বসিরহাট সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের দীর্ঘদিনের দাবি। সেই দাবি পূরণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি যে দায়িত্ব দিলেন সেই দায়িত্ব সকলে ঐক্যবদ্ধ ভাবে পালন করে বসিরহাটের সাংগঠনিক জেলার একটি সুন্দর পরিবেশ তৈরি করা হবে। রবিবার বসিরহাটের খোলাপোতায় বাদুড়িয়া রাস্তার ধারে তৃণমূল কংগ্রেসের বসিরহাট সাংগঠনিক জেলার কার্যালয়ের উদ্বোধন করতে এসে এ কথা বলেন চেয়ারম্যান হাজী নুরুল ইসলাম।

বিভিন্ন কারণে দলের যেসব কর্মী নেতারা বসে গিয়েছিলেন তাদেরকেও সমান গুরুত্ব  ও মর্যাদা দিয়ে ফের দলে যোগ্য কাজের জায়গা করে দেওয়া হবে।

কারণ তৃণমূল কংগ্রেস এর আদর্শ হলো সবাইকে নিয়ে পথ চলা। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদাঙ্ক অনুসরণ করে বসিরহাট সাংগঠনিক জেলাকে সাজানো হবে। দলের সব নেতাদের সঙ্গে বসে এই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি।    বর্ষীয়ান তৃণমূল নেতা তথা বিধায়ক হাজী নুরুল বলেন, সবাইকে নিয়ে দল।মান অভিমানের জায়গা ভুলে গিয়ে নতুনদের পাশাপাশি পুরনোদেরও রেখে নতুন কমিটি সাজিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা একটি  শক্তিশালী জেলা হিসেবে বসিরহাট উপহার দেব।
এই শপথ আজ নেওয়া হল। জেলা সভাপতি সরোজ  বন্দোপাধ্যায় বলেন, দলের শক্তি বৃদ্ধিতে সকলকে নিয়েই পথ চলব। এটা কোন নতুন যাত্রা পথ নয়। অতীতের মতো এখনো সকলের সহযোগিতা পাব আশা করি।  অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্য তৃণমূল কংগ্রেস  সাধারণ সম্পাদক সুরজিৎ মিত্র বাদল, সংখ্যালঘু সেলের সাধারণ সম্পাদক আশিক বিল্লাহ,  বসিরহাট  জেলা আইএনটিটিইউসি সভাপতি কৌশিক দত্ত, উত্তর ২৪ পরগনা জেলা সংখ্যালঘু সেলের সভাপতি সরদার ইলিয়াস  আলী, বসিরহাট যুব তৃণমূল কংগ্রেসের  সভাপতি শমীক রায় অধিকারী,দক্ষিণবঙ্গ  রাষ্ট্রীয় পরিবহণ  সংস্থার ডিরেক্টর ও বসিরহাট উত্তরের  চেয়ারম্যান এটিএম আব্দুল্লাহ  রনি, বসিরহাট পৌরসভার প্রশাসক ও বর্ষীয়ান তৃণমূল নেতা অসিত মজুমদার, বিধায়ক সপ্তর্ষী ব্যানার্জি,  রফিকুল ইসলাম,  কাজী আব্দুর রহিম দিলু, ঊষারাণী মণ্ডল,  সুকুমার  মাহাত, দেবেশ মন্ডল, উত্তর ২৪ পরগনা জেলা পরিষদ কৃষি ও সেচ কর্মাধ্যক্ষ বুরহানুল মোকাদ্দিম লিটন, জেলা পরিষদ সদস্য সাহানূর মণ্ডল, শিবুপদ হাজরা, মমতাজ বিবি , সন্দেশখালি ব্লকের  সভাপতি সেখ শাজাহান সহ জেলার বিভিন্ন ব্লকের সভাপতি ও  শাখা সংগঠনের নেতৃত্বরা। এদিন দলীয় কর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।