উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,কুলতলি : আর কিছুক্ষণের মধ্যেই জয়নগর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী প্রতিমা মন্ডল এর সমর্থনে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হবে জয়নগর লোকসভা কেন্দ্রের অধীন কুলতলি বিধানসভার জামতলার জালাবেড়িয়ার মাঠে।আর এই নির্বাচনী জনসভার মূল বক্তা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক, ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের বিদায়ী সংসদ তথা এবারের তৃনমূল কংগ্রেসের প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়।

কুলতলিতে অভিষেকের জনসভার আগে কড়া পুলিশ বেস্টনীতে গোটা চত্বর 

আর এই জনসভায় জয়নগর লোকসভার বিদায়ী সাংসদ তথা এবারের তৃনমূল কংগ্রেসের প্রার্থী প্রতিমা মন্ডল সহ এই লোকসভার অধীন সাতটি বিধানসভার সাতজন বিধায়ক উপস্থিত থাকছেন। এদিন অভিষেক এখানে এসে দলীয় কর্মীদের চাঙ্গা করতে এবং ভোটারদের উদ্দেশে কি বার্তা দেন সেটাই দেখার।তবে এই জনসভাকে ঘিরে যেকেনো ধরনের ঝামেলা এড়াতে কড়া পুলিশ পাহারার মধ্যে দিয়ে এলাকাকে মুড়ে ফেলে দেওয়া হয়েছে।