রুবাইয়া, আলিপুরদুয়ার: নেলসন ম্যান্ডেলা বলেছেন, শিক্ষা হল এমন এক হাতিয়ার যার সাহায্যে পৃথিবীকে পাল্টে ফেলা সম্ভব। সেই মহৎ কর্মযজ্ঞই শুরু হয়েছে বই গ্রামে। উত্তরবঙ্গের আলিপুরদুয়ার জেলার বক্সা ব্যাঘ্র প্রকল্পের অধীনে আর পাঁচটা আদিবাসী গ্রামের মতোই প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর ছোট্ট গ্রাম পানিঝোড়া। এই পানিঝোড়া গ্রামেই গড়ে উঠেছে বাংলার প্রথম বইগ্রাম। ২০২৪ সালের অগাস্ট মাসে আলিপুরদুয়ার জেলা প্রশাসন পানিঝোড়া গ্রামকে বইগ্রাম হিসাবে ঘোষণা করেছে। আলিপুরদুয়ার সদর থেকে ১২ কিলোমিটার দূরে অবস্থিত এই গ্রামে মূলত নেপালি, দুকপা, গারো, মেচ, রাভা, মুন্ডা, ওরাঁও সম্প্রদায়ের মানুষের বাস।
গ্রামে ৭২টি পরিবারের ৩২০ জন বাসিন্দা বাস করেন। পানিঝোড়া দেশের মধ্যে গড়ে ওঠা তৃতীয় বইগ্রাম। এরআগে কেরলের পেরুমকালাম, মহারাষ্ট্রের ভিলারেও একইভাবে গড়ে উঠেছে বইগ্রাম। গ্রামের মধ্যে স্থানীয় বাসিন্দাদের বাড়িতে ১৫টি ছোটো গ্রন্থাগার তৈরি হয়েছে। একটি বড়ো কেন্দ্রীয় গ্রন্থাগার তৈরি হয়েছে মাঝেরডাবরি চা বাগানের ম্যানেজার চিন্ময় ধরের তত্ত্বাবধানে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ‘আপনকথা’ নামক একটি সংগঠন এবং আলিপুরদুয়ার জেলা প্রশাসন এই গ্রামটিকেই বেছে নিয়েছে বইগ্রাম হিসেবে গড়ে তোলার জন্য। গ্রামের ১০ জন বাসিন্দা গ্রন্থাগারের দেখাশোনা করেন, কাকে কোন বই পড়তে দেওয়া হয়েছে তার রেকর্ড রাখেন। প্রতিমাসে একবার করে কম্পিউটার ক্লাস ও নাচ, গান, কবিতার ক্লাস নেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে। গ্রামের ৫০টি বাড়ির দেওয়ালে আঁকা শিক্ষা সংক্রান্ত নানা বার্তা। বক্সা, জয়ন্তী ও আলিপুরদুয়ারের ইতিহাস সংক্রান্ত বইও আছে গ্রন্থাগারে। তবে বর্তমানে এই বই গ্রাম দেখতে দূর-দূরান্ত থেকে বহু মানুষ আসেন। এমনকি উত্তরবঙ্গে ঘুরতে আসা পর্যটকেরাও বই গ্রাম দেখার আগ্রহে চলে আসেন এখানে। ফলে এখানকার পর্যটনশিল্পও বাড়ছে। পর্যটন শিল্পকে কেন্দ্র করে আশেপাশে গড়ে উঠেছে অনেক দোকানপাটও। দিন দিন যেমন বাড়ছে বইগ্রামের চাহিদা তেমনি আবার বই পড়ার আগ্রহও তৈরি হচ্ছে এখানকার আশেপাশের গ্রামের ছেলে-মেয়েদেরও। বলা চলে বইকে ঘিরে ঘুরে দাঁড়াচ্ছে এক প্রান্তিক এলাকা। যেখানে শিক্ষার আলো পৌঁছাচ্ছে, পরিবেশ সচেতনতার বার্তাও পৌঁছে যাচ্ছে ঘরে ঘরে। এমনকি পর্যটন ব্যবসা উজ্জীবিত হচ্ছে। মানুষের অর্থের সংস্থান হচ্ছে। স্কুলছুট আর মানবপাচারের বেড়াজাল থেকে বেরিয়ে আসছে পানিঝোড়া।আরও খবর
উত্তরবঙ্গে ভারী বৃষ্টির দাপট, ফিদাং এলাকায় ভেসে গেল বেইলি ব্রিজ, ধস শিলিগুড়ি-মিরিক রোডে
উত্তরবঙ্গে টানা বৃষ্টিতে জলমগ্ন জাতীয় সড়ক, নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ায় বাড়ছে আশঙ্কা
উত্তরবঙ্গে সফরে গিয়ে একাধিক ঘোষণা মুখ্যমন্ত্রীর, বিভিন্ন সমস্যা সমাধানের আশ্বাস
সপ্তাহান্তে উত্তরবঙ্গকে জোড়া উপহার মুখ্যমন্ত্রীর, শিলান্যাস মহাকাল মন্দিরের
SIR আবহে তৃণমূলের মেগা বৈঠক ডাকলেন অভিষেক, নজরে মতুয়া এলাকা ও উত্তরবঙ্গ
SIR আবহে তৃণমূলের মেগা বৈঠক ডাকলেন অভিষেক, নজরে মতুয়া এলাকা ও উত্তরবঙ্গ
মুখ্যমন্ত্রীর উদ্যোগে উত্তরবঙ্গের বালাসন নদীর উপর তৈরি হল অস্থায়ী সেতু, শিলিগুড়ি-মিরিক যোগাযোগ ফের সহজ
মুখ্যমন্ত্রীর উদ্যোগে উত্তরবঙ্গের বালাসন নদীর উপর তৈরি হল অস্থায়ী সেতু, শিলিগুড়ি-মিরিক যোগাযোগ ফের সহজ
উত্তরবঙ্গের জন্য ১০ লক্ষ টাকা মুখ্যমন্ত্রীর ত্রান তহবিলে দেবেন মেসি
উত্তরবঙ্গের জন্য ১০ লক্ষ টাকা মুখ্যমন্ত্রীর ত্রান তহবিলে দেবেন মেসি
বন্যা পরিদর্শনে গিয়ে হামলার শিকার সাংসদ খগেন মুর্মু ও বিজেপি বিধায়ক শংকর ঘোষ
বন্যা পরিদর্শনে গিয়ে হামলার শিকার সাংসদ খগেন মুর্মু ও বিজেপি বিধায়ক শংকর ঘোষ
বিপর্যস্ত উত্তরবঙ্গ: দলমত ভুলে মানুষের পাশে থাকার বার্তা সেলিম, শমীক, শুভঙ্করের
বিপর্যস্ত উত্তরবঙ্গ: দলমত ভুলে মানুষের পাশে থাকার বার্তা সেলিম, শমীক, শুভঙ্করের
বিপর্যস্ত উত্তরবঙ্গ: মৃত বেড়ে ২০, সবচেয়ে বিধ্বস্ত মিরিক
বিপর্যস্ত উত্তরবঙ্গ: মৃত বেড়ে ২০, সবচেয়ে বিধ্বস্ত মিরিক
সর্বাধিক পাঠিত
প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাংলার জন্য ১ লক্ষ বাড়ির অনুমোদন, একাধিক প্রকল্পে কেন্দ্রের বড় ঘোষণা
১ সেপ্টেম্বর থেকে সরকারি দপ্তরে বাধ্যতামূলক হচ্ছে বাংলা, বিধানসভায় ঘোষণা মুখ্যমন্ত্রীর
মুর্শিদাবাদে পুলকার দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, দিলেন আর্থিক সাহায্য ও চাকরির আশ্বাস
নিট ইউজি ২০২৬-এর ফল প্রকাশ, যুগ্মভাবে প্রথম আরিয়ান গুপ্তা ও পানশুল বনসল
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
সার: রাজ্যের ‘বিচারাধীন’ লিস্ট থেকে বাদ দেওয়া ২৭ লক্ষের বেশি ভোটারের ৭০ শতাংশই মুসলিম
সার: রাজ্যের ‘বিচারাধীন’ লিস্ট থেকে বাদ দেওয়া ২৭ লক্ষের বেশি ভোটারের ৭০ শতাংশই মুসলিম
‘বজ্রপাত থেকে বাঁচতে নারকেল গাছ লাগান’: অরণ্য সপ্তাহের সূচনায় বৃক্ষরোপণের বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
‘বজ্রপাত থেকে বাঁচতে নারকেল গাছ লাগান’: অরণ্য সপ্তাহের সূচনায় বৃক্ষরোপণের বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
হোয়াইট হাউসে ঢুকে ট্রাম্পকে আঘাত করার সক্ষমতা রয়েছে ইরানের, চরম হুঁশিয়ারি আইআরজিসির প্রাক্তন কমান্ডারের
হোয়াইট হাউসে ঢুকে ট্রাম্পকে আঘাত করার সক্ষমতা রয়েছে ইরানের, চরম হুঁশিয়ারি আইআরজিসির প্রাক্তন কমান্ডারের
প্রথমবারের মতো যুদ্ধে সি-ড্রোন ব্যবহার আমেরিকার, ইরানের নৌঘাঁটিতে হামলা চালাল যুক্তরাষ্ট্র