১৯ ফেব্রুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

উত্তরবঙ্গে দুর্যোগের জেরে একাধিক ট্রেনের রুট বদল, বাতিল

পুবের কলম,ওয়েব ডেস্কঃ উত্তরবঙ্গের পাঁচ জেলায় প্রবল বৃষ্টির জন্য বেশ কিছু ট্রেন বাতিলের সিদ্ধান্ত। উত্তর-পূর্ব সীমান্ত রেল সূত্রের খবর, রবিবার সকাল থেকে শিলিগুড়ি-ধুবড়ি ডেমু, এনজেপি-আলিপুরদুয়ার পর্যটক স্পেশ্যাল, শিলিগুড়ি-বামনহাট এক্সপ্রেস বাতিল করা হয়েছে। কিছু ট্রেন বিন্নাগুড়ি, গুলমার মতো স্টেশন পর্যন্ত চলবে। শিয়ালদহ-আলিপুরদুয়ার এক্সপ্রেস, সিকিম-মহানন্দা এক্সপ্রেসের মতো বেশ কিছু ট্রেন ঘুরপথে চালানো হচ্ছে। এ দিকে শিয়ালদহ থেকে আলিপুরদুয়ার-গামী কাঞ্চনকন্যা এক্সপ্রেস ও আলিপুরদুয়ার জংশন থেকে দিল্লিগামী মহানন্দা এক্সপ্রেস নিউ কোচবিহার দিয়ে ঘুরিয়ে চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কামাখ্যা- ডঃ আম্বেদকর নগর সাপ্তাহিক এক্সপ্রেস ঘুরপথে চালান হবে।

একরাতে প্রায় দুই শতাধিক, তিন শতাধিক মিলিমিটারের বেশি বৃষ্টি হয়েছে উত্তরবঙ্গের জেলায় জেলায়। জলমগ্ন বহু এলাকা, জাতীয় সড়ক-সহ বিভিন্ন রাস্তায় ধস নেমেছে। সমতল থেকে পুরোপুরি বিচ্ছিন্ন পাহাড়। কোচবিহারের মাথাভাঙা, দিনহাটা, জলপাইগুড়ির নাগরাকাটা, ধূপগুড়ি জলমগ্ন। জল ঢুকে গিয়েছে সাধারণ মানুষের বাড়িতে। জল জমে রয়েছে রেললাইনেও। এমন পরিস্থিতিতে রেল পরিষেবাও বিপর্যস্ত। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। প্রশাসনের তরফে সেচ দফতর এবং পুলিশ সতর্ক রয়েছে।

আরও পড়ুন: সপ্তাহান্তে উত্তরবঙ্গকে জোড়া উপহার মুখ্যমন্ত্রীর, শিলান্যাস মহাকাল মন্দিরের

রেল সূত্রে খবর, ডুয়ার্সের মালবাজার থেকে যে ট্রেন চলাচল করে, সেগুলিকে ঘুরপথে চালানো হচ্ছে। কাঞ্চনকন্যা, মহানন্দা এক্সপ্রেস ঘুরপথে আলিপুরদুয়ার, কোচবিহার যাচ্ছে। এই সময় পাহাড়ে পর্যটকদের ঢল নামে। কিন্তু পরিস্থিতি বিবেচনা করে পর্যটকদের একাধিক ট্রেন বাতিলের ভাবনা। প্রবল বৃষ্টির জেরে এদিন বানারহাটেও রেললাইনে জল জমে রয়েছে। বাতিল করা হয়েছে ডুয়ার্সগামী উত্তর-পূর্ব রেলের একাধিক ট্রেন। বদল করা হয়েছে একাধিক ট্রেনের রুট। বাতিল হয়েছে ১৫৭৭৭ নিউ জলপাইগুড়ি-আলিপুরদুয়ার ট্যুরিস্ট স্পেশাল ট্রেন। রুট পরিবর্তন করা হয়েছে শিয়ালদহ-আলিপুরদুয়ার এক্সপ্রেসের। আলিপুরদুয়ার-দিল্লি রুটের মহানন্দা এক্সপ্রেসেরও রুট পরিবর্তন করা হয়েছে।

আরও পড়ুন: SIR আবহে তৃণমূলের মেগা বৈঠক ডাকলেন অভিষেক, নজরে মতুয়া এলাকা ও উত্তরবঙ্গ

আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর উদ্যোগে উত্তরবঙ্গের বালাসন নদীর উপর তৈরি হল অস্থায়ী সেতু, শিলিগুড়ি-মিরিক যোগাযোগ ফের সহজ
সর্বধিক পাঠিত

আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার শেষ কথা: তারেক রহমান

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

উত্তরবঙ্গে দুর্যোগের জেরে একাধিক ট্রেনের রুট বদল, বাতিল

আপডেট : ৫ অক্টোবর ২০২৫, রবিবার