পুবের কলম,ওয়েবডেস্ক: এবার পর্নকাণ্ডে হুলস্থুল পড়ল ভাগলপুর রেলস্টেশনে। টিভি স্ক্রিনে চলল অশ্লীল বিজ্ঞাপন। তবে এবার স্টেশনের ভিতরে নয়, রেলস্টেশনের কাছেই জনসচেতনতার জন্য লাগানো একটি এলইডি স্ক্রিনে হঠাৎ পর্ন বিজ্ঞাপন চলতে শুরু করে। দীর্ঘ ১০ মিনিট ধরে চলে এই বিজ্ঞাপন।
সেই সময় রেল স্টেশনে উপস্থিত ছিলেন কয়েকশো মানুষ। এই ঘটনায় তাঁরা অবাক হয়ে যান। কেউ কেউ তো আবার ঘটনার ভিডিয়ো করতে শুরু করে। সমাজমাধ্যমে রীতিমতো ভাইরাল সেই বিজ্ঞাপন।আরও পড়ুন:
ঘটনাটি জানাজানি হতেই দ্রুত ওই ডিসপ্লে বোর্ড খুলে নেওয়া হয়। কি ভাবে এই ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গেছে। যে সংস্থাকে এই কাজ দেওয়া হয়েছিল, তাদের কোনও কর্মীর গাফিলতিতে এই ঘটনা ঘটেছে বলেই প্রশাসনিক সূত্রে জানা গেছে। তাদের কাছে জবাব চাওয়া হবে বলেও খবর।
আরও পড়ুন:
যে সংস্থা এই ডিসপ্লে বোর্ডগুলির দায়িত্বে ছিল, সেই সংস্থার এক কর্তা এই অভিযোগ অস্বীকার করেছে। তাদের দাবি, কেউ হ্যাক করে এই কাণ্ড ঘটিয়েছে। পুর্নাঙ্গ ঘটনায় অজ্ঞাত পরিচয়দের বিরুদ্ধে স্থানীয় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে স্থানীয় থানার পুলিশ।
আরও পড়ুন:
উল্লেখ্য, ট্র্যাফিক আইন সম্পর্কে জনসচেতনতা বাড়াতে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় জায়ান্ট এলইডি স্ক্রিন লাগানো হয়েছিল। সেগুলির মধ্যে ভাগলপুর স্টেশন লাগোয়া একটি ডিসপ্লে বোর্ডে হঠাৎ এই পর্নকাণ্ড ঘটে।