ওবাইদুল্লা লস্কর, বারাইপুর: বড়সড় ডাকাতির ছক বানচাল করল বারুইপুর থানার পুলিশ। হাতেনাতে গ্রেফতার ছয় দুষ্কৃতী। উদ্ধার ডাকাতির সরঞ্জাম, চপার, ভোজালি, ছুরি।
আরও পড়ুন:
গোপন সূত্রে খবর পেয়ে ডাকাতির ছক বানচাল। বারুইপুর পুলিশের হাতে গ্রেফতার ছয় দুষ্কৃতী।
উদ্ধার ডাকাতির সরঞ্জাম। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর।আরও পড়ুন:
বেশ কিছুদিন ধরে নরেন্দ্রপুর, সোনারপুর, বারইপুর এলাকায় স্কুল ছাত্রী, অল্পবয়সী মহিলাদের কে হেনস্থা করা ও তাদের গহনা ছিনতাই, ব্যাগ নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ আসছিল বারইপুর পুলিশ জেলার বিভিন্ন থানাতে।
আরও পড়ুন:
ইভটিজাদের একটি গ্রুপ রাস্তায় কোনো মহিলা বা তরুণীদের দেখলেই অতর্কিত হামলা চালাত। এই গ্রুপ টিকে ধরতেই আগে থেকেই তৎপর ছিল স্থানীয় পুলিশ।
গোপন সূত্রে খবর পেয়ে আরও সজাগ হয়ে যায় তারা। বারইপুর পুলিশ জেলার ডিএসপি মোহিত মল্লার নজরদারিতে ধরা পড়ল ৬ দুষ্কৃতী।আরও পড়ুন:
সম্প্রতি একটি অভিযোগের ভিত্তিতে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেন পুলিশ। এরপর গোপন সূত্রে খবর পেয়ে ভোররাতে সোনারপুরের পোলঘাট অঞ্চল থেকে একটি কারখানার পাশে ৬ জনকে ঘিরে ফেলে পুলিশ। তাদেরকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার হয় পাঁচটি চোরাই বাইক, মোবাইল ফোন, ও ডাকাতির সাজ সরঞ্জাম পুলিশ অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ চালিয়ে জানার চেষ্টা করছেন অন্যান্য অভিযোগ সম্পর্কে।