মোল্লা জসিমউদ্দিন: মঙ্গলবার গার্ডেনরিচের ভাঙা বাড়ি নিয়ে জনস্বার্থ মামলা দায়েরের আবেদন জানিয়ে প্রধান বিচারপতি ডিভিশন এর দৃষ্টি আকর্ষণ করেন বিজেপি নেতা রাকেশ সিং। এই মামলা দায়েরের অনুমতি দিলেন প্রধান বিচারপতি। তবে দ্রুত শুনানির আর্জি খারিজ করা হয়েছে। আবেদনকারী ওই ঘটনার সিবিআই তদন্ত দাবি করেছেন।
কলকাতা পোর্ট এলাকায় বেআইনি বাড়ি কত আছে? সেই নিয়ে রিপোর্ট তলব করুক কলকাতা হাইকোর্ট।আরও পড়ুন:
এই নিয়ে মামলা বিজেপি নেতার।গত রবিবার মধ্যরাতে গার্ডেনরিচে ঝুপড়ির ওপর ভেঙে পড়ে বহুতলের একটি অংশ।
এখনও পর্যন্ত ৯ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।মঙ্গলবার হাইকোর্টে মামলা দায়ের করেছেন বিজেপি নেতা রাকেশ সিং। মামলায় আর্জি জানানো হয়েছে, -'কলকাতা বন্দর এলাকায় বেআইনি বাড়ি কত গুলি ? তা নিয়ে রিপোর্ট তলব করা হোক। গার্ডেনরিচের ঘটনা নিয়ে সিবিআই তদন্তের আর্জিও জানিয়েছেন বিজেপি নেতা। প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চে দৃষ্টি আকর্ষণ করা হয়েছে এদিন।আরও পড়ুন:
রাকেশ সিংহের দাবি, ওই এলাকায় একাধিক বেআইনি নির্মাণ রয়েছে। কিন্তু রাজ্য সে ব্যাপারে কোনও ব্যবস্থা নেয়নি। মামলা দায়ের করার অনুমতি চেয়ে আবেদন জানানো হয় এদিন। মামলা দায়েরের অনুমতি দিলেন প্রধান বিচারপতি। আগামী বৃহস্পতিবার এই মামলার শুনানি হতে পারে ।