পুবের কলম, ওয়েবডেস্ক: 'ওয়াশিং মেশিন পার্টি' বলে বিজেপিকে বারংবার বিদ্ধ করেছে বিরোধীরা। ফের পুরোনো সুরেই ভাজপাকে কটাক্ষ করল কংগ্রেস। কংগ্রেস নেতা পবন খেরার কটাক্ষ, বিজেপি ওয়াশিং মেশিনে দুর্নীতির দাগ নিমেশেই সাফ হয়!‌ আর যদি থাকে ‘‌মোদি ওয়াশিং পাওডার’‌ তাহলে তো কোনও কথায় নেই।

বিরোধী নেতাদের উপর যতই দুর্নীতির অভিযোগ থাক না কেন, পদ্মশিবিরে যোগ দিলেই সব দুর্নীতির দাগ সাফ‌।

শনিবার কংগ্রেস সদর দফতরে এক সাংবাদিক বৈঠকে কংগ্রেস নেতার অভিযোগ, বিজেপির কাছে এমন একটি ওয়াশিং মেশিন রয়েছে, যাতে ১০ বছরের পুরনো মামলা দিলেও অভিযুক্ত অক্ষত অবস্থায় বেরিয়ে আসে। মেশিনের পাশাপাশি রয়েছে ‘‌মোদি ওয়াশিং পাউডার’‌। বিরোধী নেতাদের ভয় দেখাতে সিবিআই, ইডি, আয়কর দফতরের মতো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলিকে অপব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ করেন পবন খেরা।