১৭ ফেব্রুয়ারী ২০২৬, মঙ্গলবার, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বোর্ডের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ শ্রেয়স-ইশান

পুবের কলম প্রতিবেদক: ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতে ঠাঁই পেলেন না দুই অবাধ্য ক্রিকেটার ইশান কিশান ও শ্রেয়স আইয়ার। এবার তিরিশজন ক্রিকেটারকে তিনটি গ্রেডে ভাগ করে কেন্দ্রীয় চুক্তিতে রাখা হয়েছে। এই তালিকায় এ প্লাস গ্রেডে বিরাট কোহলি, রোহিত শর্মা, জসপ্রীত বুমরাহ ও রবীন্দ্র জাদেজা রয়েছেন। পারফরমেন্সের ভিত্তিতেও তাঁদের এই তালিকায় রাখা হয়েছে বলে জানিয়েছেন বোর্ড কর্তারা। এ গ্রেডে রয়েছেন ৬ জন ক্রিকেটার। এরা হলেন, রবিচন্দ্রন অশ্বিন, মুহাম্মদ সিরাজ, মুহাম্মদ শামি, শুভমান গিল, লোকেশ রাহুল ও হার্দিক পান্ডিয়া। উল্লেখ্য হার্দিক দীর্ঘদিন খেলার মধ্যে না থাকলেও তাঁকে বিসিসিআই এ গ্রেডেই রেখেছে।

সম্প্রতি ইংল্যান্ডের বিরুদ্ধে দুটি ডাবল সেঞ্চুরি করে যশস্বী জয়সওয়াল বোর্ড কর্তাদের সুনজরে এসেছেন। তিনিও ঢুকে পড়েছেন বোর্ডের বার্ষিক চুক্তিতে। তাঁকে রাখা হয়েছে বি গ্রেডে। সঙ্গে এই গ্রেডে রয়েছে কুলদীপ যাদব ও সূর্যকুমার যাদব।

বোর্ডের চুক্তিতে সি গ্রেডে রয়েছেন ১৫ জন ক্রিকেটার। তার মধ্যে রয়েছেন তিলক বর্মা, রিঙ্কু সিং, ঋতুরাজ গায়কোয়াড, রবি বিশনোই, মুকেশ কুমার, অর্শদীপ সিংদের মতো ক্রিকেটাররা। ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্টে দুর্দান্ত পারফর্ম করা সরফরাজ খান এখনও পর্যন্ত চুক্তিতে না এলেও সম্ভাবনা জাগিয়ে রেখেছেন। বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতে এখনই আসেন নি চতুর্থ টেস্টে ভারতকে জেতানো ধ্রুব জুরেলও। যারা বোর্ডের চুক্তিতে আসতে পারলেন না, তারা আগামি একটা বছরের মধ্যে ৩টি টেস্ট কিংবা ৮টি ওয়ানডে কিংবা ১০টি টি-২০ আন্তর্জাতিক ম্যাচ খেললে চলে আসবেন পরবর্তী চুক্তির সি গ্রেডে। ফাস্ট বোলারদের ক্ষেত্রেও বিসিসিআই একটি কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেছে, যাতে ঢুকে পড়েছেন বাংলার আকাশ দীপ, কাশ্মীরের উমরান মালিকরা। এই তালিকায় রয়েছেন প্রসিধ কৃষ্ণা, যশ দয়ালরা।

প্রতিবেদক

কিবরিয়া আনসারি

Kibria obtained a master's degree in journalism from Aliah University. He has been in journalism since 2018, gaining work experience in multiple organizations. Focused and sincere about his work, Kibria is currently employed at the desk of Purber Kalom.
সর্বধিক পাঠিত

মিড-ডে মিলে অতিরিক্ত ডিম: পড়ুয়াদের পুষ্টিতে বাড়তি জোর রাজ্যের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বোর্ডের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ শ্রেয়স-ইশান

আপডেট : ২৮ ফেব্রুয়ারী ২০২৪, বুধবার