আইভি আদক, হাওড়া:  বাগনানের রূপনারায়ণ নদে নৌকাডুবি, এখনো নিখোঁজ ৬। পিকনিক সেরে ফেরার পথে ঘটে দুর্ঘটনা। বৃহস্পতিবার সন্ধ্যায় হাওড়ার বাগনান থানা এলাকার বাকসীহাটের কাছে রূপনারায়ণ নদের উপর ওই নৌকাডুবির ঘটনা ঘটে। কমপক্ষে ৬ জন এখনো নিখোঁজ বলে জানা গিয়েছে।

সূত্রের খবর এদিন হাওড়ার বেলগাছিয়া সহ বিভিন্ন এলাকা থেকে একটি দল পিকনিক করতে বাকসীহাটের অপরপ্রান্ত দুধকোমরার ত্রিবেণী পার্কে এসেছিল।

ফেরার পথে আচমকাই নৌকাটি উল্টে যায়।বিষয়টি জানতে পেরে মাঝিরা উদ্ধার করতে নামেন। এখনো পর্যন্ত এই ঘটনায় কমপক্ষে ৬ জন নিঁখোজ বলে জানা গিয়েছে।

অতিরিক্ত যাত্রী ও হৈ-হুল্লোড়ের ফলে এই বিপত্তি বলে মনে করছে স্থানীয়রা। অন্যান্যদের মতো লিলুয়ার বেলগাছিয়ায় কুঞ্জপাড়া থেকেও বেশ কয়েকজন পিকনিকে গিয়েছিলেন বলে জানা গিয়েছে।