পুবের কলম ওয়েব ডেস্ক: ব্রিটিশ নৌবাহিনীর সাবমেরিন সার্ভিসে নারী কর্মীদের যৌন হেনস্থার অভিযোগ তদন্তের নির্দেশ দিয়েছেন রয়্যাল নেভির প্রধান অ্যাডমিরাল স্যার বেন কি। সাবমেরিনে কর্মরত কয়েকজন নারী কর্মকর্তা যৌন হয়রানির এই অভিযোগ তুলেছেন। তাঁরা বলেছেন, চাকরি করার সময় নৌবাহিনীর বিভিন্ন পদের কর্মকর্তারা তাদের নানা ভাবে যৌন নিপীড়ন করতেন। এমন ঘটনাকে ‘ঘৃণ্য’ আখ্যা দিয়ে অ্যাডমিরাল স্যার বেন বলেছেন, ‘রয়্যাল নেভিতে যৌন নিপীড়নের কোনও স্থান নেই। এ ধরনের ঘটনাকে সহ্য করা হবে না।
কারও বিরুদ্ধে যৌন নিপীড়নে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’ সম্প্রতি ব্রিটিশ মিডিয়ায় যৌন নিপীড়নের এই অভিযোগ প্রকাশ্যে আসে। এক নারী অভিযোগ করেছেন, পদস্থ এক কর্মকর্তা ঘুমন্ত অবস্থায় তাঁকে যৌন নিপীড়ন করেছেন। এ ছাড়া আরেক জ্যেষ্ঠ কর্মকর্তা তাঁর কিডনিতে ঘুষি মেরেছেন। ওই নারী আরও অভিযোগ করেন, তাঁর কেবিনে এক নেভি কর্মকর্তা নারী মডেলের নগ্ন ছবি ও টাকা রেখে গেছেন। এর মাধ্যমে তাঁর সঙ্গে যৌন সম্পর্ক স্থাপনের ইঙ্গিত দিয়েছেন ওই কর্মকর্তা। এক দশকেরও বেশি সময় ধরে সাবমেরিনে নারীদের যৌন নিপীড়নের ঘটনা ঘটছে বলে অভিযোগ উঠেছে। ২০১১ সালে এই চাকরিতে নারীদের নিয়োগের ওপর থেকে নিষেধাজ্ঞা ওঠার পর থেকেই এমন ঘটনা ঘটে চলেছে। এ ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন নৌবাহিনীর প্রাক্তন প্রধান রিয়ার অ্যাডমিরাল ক্রিস প্যারি। তিনি বলেন, ‘যৌন নিপীড়নের ঘটনা আমাদের গোটা সমাজব্যবস্থার চিত্রকে ফুটিয়ে তুলেছে।’ব্রিটেনের সাবমেরিনে নারীদের যৌন হেনস্থা!
ইমামা খাতুন
প্রকাশিত:
৩০ অক্টোবর ২০২২, ১৫:২৬
আরও খবর
পুলিশের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ: সুরক্ষা চেয়ে সুপ্রিম কোর্টে যন্তর মন্তরের স্বেচ্ছাসেবক জুনেদ মালিক
ওমানে পরিচারিকার কাজে গিয়ে ‘বন্দিদশা’! ১৫ ঘণ্টা খাটুনির পর বেতন না মেলার অভিযোগ হায়দরাবাদের মহিলার
অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা না পেয়ে ডায়মন্ড হারবারে বিক্ষোভ মহিলাদের
১ জুন থেকে সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে যাত্রা, কীভাবে পাবেন স্মার্ট কার্ড? কী কী নথি লাগবে?
জুন থেকেই সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে যাতায়াত, চালু হচ্ছে বিশেষ "পিংক কার্ড"
জুন থেকেই সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে যাতায়াত, চালু হচ্ছে বিশেষ "পিংক কার্ড"
নারী নির্যাতনের তদন্তে নতুন কমিটি, দময়ন্তীকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দিল রাজ্য সরকার
নারী নির্যাতনের তদন্তে নতুন কমিটি, দময়ন্তীকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দিল রাজ্য সরকার
জুন থেকে সব সরকারি বাসে মহিলাদের যাতায়াত ফ্রি, দিতে হবে না ভাড়া
জুন থেকে সব সরকারি বাসে মহিলাদের যাতায়াত ফ্রি, দিতে হবে না ভাড়া
নারীকল্যাণে বিরাট পদক্ষেপ! ১ জুন থেকে বিনামূল্যে বাস যাত্রা করতে পারবেন মহিলারা
নারীকল্যাণে বিরাট পদক্ষেপ! ১ জুন থেকে বিনামূল্যে বাস যাত্রা করতে পারবেন মহিলারা
‘লজিক্যাল ডিসক্রেপেন্সি’র নামে হয়রানি বরদাস্ত নয়: এসআইআর নিয়ে বড় নির্দেশ সুপ্রিম কোর্টের
‘লজিক্যাল ডিসক্রেপেন্সি’র নামে হয়রানি বরদাস্ত নয়: এসআইআর নিয়ে বড় নির্দেশ সুপ্রিম কোর্টের
বিহারে পরিযায়ী শ্রমিককে হেনস্থায় উত্তাল বেলডাঙা, ফের জাতীয় সড়ক অবরোধ
বিহারে পরিযায়ী শ্রমিককে হেনস্থায় উত্তাল বেলডাঙা, ফের জাতীয় সড়ক অবরোধ
সর্বাধিক পাঠিত
প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাংলার জন্য ১ লক্ষ বাড়ির অনুমোদন, একাধিক প্রকল্পে কেন্দ্রের বড় ঘোষণা
১ সেপ্টেম্বর থেকে সরকারি দপ্তরে বাধ্যতামূলক হচ্ছে বাংলা, বিধানসভায় ঘোষণা মুখ্যমন্ত্রীর
মুর্শিদাবাদে পুলকার দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, দিলেন আর্থিক সাহায্য ও চাকরির আশ্বাস
নিট ইউজি ২০২৬-এর ফল প্রকাশ, যুগ্মভাবে প্রথম আরিয়ান গুপ্তা ও পানশুল বনসল
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
সার: রাজ্যের ‘বিচারাধীন’ লিস্ট থেকে বাদ দেওয়া ২৭ লক্ষের বেশি ভোটারের ৭০ শতাংশই মুসলিম
সার: রাজ্যের ‘বিচারাধীন’ লিস্ট থেকে বাদ দেওয়া ২৭ লক্ষের বেশি ভোটারের ৭০ শতাংশই মুসলিম
‘বজ্রপাত থেকে বাঁচতে নারকেল গাছ লাগান’: অরণ্য সপ্তাহের সূচনায় বৃক্ষরোপণের বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
‘বজ্রপাত থেকে বাঁচতে নারকেল গাছ লাগান’: অরণ্য সপ্তাহের সূচনায় বৃক্ষরোপণের বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
হোয়াইট হাউসে ঢুকে ট্রাম্পকে আঘাত করার সক্ষমতা রয়েছে ইরানের, চরম হুঁশিয়ারি আইআরজিসির প্রাক্তন কমান্ডারের
হোয়াইট হাউসে ঢুকে ট্রাম্পকে আঘাত করার সক্ষমতা রয়েছে ইরানের, চরম হুঁশিয়ারি আইআরজিসির প্রাক্তন কমান্ডারের
প্রথমবারের মতো যুদ্ধে সি-ড্রোন ব্যবহার আমেরিকার, ইরানের নৌঘাঁটিতে হামলা চালাল যুক্তরাষ্ট্র