পারিজাত মোল্লা: কুন্তল ঘোষের চিঠি সংক্রান্ত মামলা কলকাতা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট গেছে। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী সোমবার আলিপুর আদালতে উঠে চিঠি মামলা। সোমবার আলিপুর আদালতে কুন্তল ঘোষের চিঠি মামলায় গুরুত্বপূর্ণ নির্দেশ জারি করা হলো। দুই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি ও সিবিআইয়ের বিরুদ্ধে হেনস্থার অভিযোগে তুলে কুন্তল ঘোষ দুটো চিঠি দিয়েছিলেন।
আলিপুর আদালত এদিন জানিয়েছে -' এবার যৌথভাবে সেই অভিযোগের তদন্ত করবে সিবিআই জয়েন্ট ডিরেক্টর আর কলকাতা পুলিশের জয়েন্ট সিপি'। সোমবার কুন্তল ঘোষের এই মামলার তদন্তকারি অফিসারকে চেম্বারে ডেকে কথা বলেন আলিপুর সিবিআই বিশেষ আদালতের ভারপ্রাপ্ত বিচারক অর্পণ চট্টোপাধ্যায়। তদন্তকারী পুলিশ অফিসারের সঙ্গে কথা বলার পর ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে সিবিআই ও লালবাজার যৌথভাবে তদন্ত করার নির্দেশ দেন বিচারক।কুন্তলের আইনজীবী জানান,-' সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল এটি নিম্ন আদালতকে জানানো। চিঠি দুটির সত্যতা ও বৈধতা যাচাই করে দেখতে বলা হয়েছিল'। এদিন সেই পরিপ্রেক্ষিতে কোর্ট এই নির্দেশ দিয়েছে। জেল হেফাজতে থাকা কুন্তল ঘোষের অভিযোগ, -'জোর করে প্রভাবশালীদের নাম বলানোর জন্য চাপ দেওয়া হচ্ছে'। এমনকী, এনিয়ে তাঁর স্ত্রী ও পরিবারের অন্যদের হেনস্তা করা হচ্ছে বলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে চিঠি দুটিতে অভিযোগ করেছিলেন কুন্তল ঘোষ। এবার যৌথভাবে সেই অভিযোগের তদন্ত করবে জয়েন্ট সিপি ক্রাইম আর সিবিআই জয়েন্ট ডিরেক্টর।কুন্তল ঘোষের চিঠি মামলায় জেলের সিসিটিভি ফুটেজ পাবে সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আবেদনে সাড়া দিয়ে জানিয়ে দিয়েছিল কলকাতা হাইকোর্ট। সোমবার জেলের সিসিটিভি ফুটেজ চেয়ে বিচারপতি অমৃতা সিনহার দৃষ্টি আকর্ষণ করেছিল সিবিআই। সেই আবেদনে সাড়া দিল আদালত । কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে, সিবিআইকে জেলের সিসিটিভি ফুটেজের কপি দিতে।এখন দেখার দুই পৃথক তদন্তকারী সংস্থার তদন্তে কি উঠে আসে?
বিপাশা চক্রবর্তী
প্রকাশিত:
২২ আগস্ট ২০২৩, ০৬:৫৯
আরও খবর
জঙ্গি দমনে কড়া পদক্ষেপ রাজ্যের, মহারাষ্ট্র ও উত্তরপ্রদেশের ধাঁচে তৈরি হচ্ছে ‘এটিএস’
দ্রুত চুক্তির শর্তে ইরানে হামলা স্থগিতের ঘোষণা ট্রাম্পের
স্ব-গণনার সাহায্যে আলিপুরে সহায়তা কেন্দ্র
সপ্তাহে দু'দিন পড়ুয়াদের ডিম দেওয়া হবে এবং কোনও মিড ডে মিল কর্মীর চাকরি যাবে না, জানালেন মুখ্যমন্ত্রী
আজ থেকেই স্কুলে ইসকনের মিড ডে মিল, তারাতলায় মেগা কিচেন উদ্বোধন শুভেন্দুর
আজ থেকেই স্কুলে ইসকনের মিড ডে মিল, তারাতলায় মেগা কিচেন উদ্বোধন শুভেন্দুর
মুখ্যমন্ত্রী শুভেন্দুর আপ্তসহায়ক খুনে মূল চক্রী সন্দেহে সিবিআইয়ের জালে বিজেপি কর্মী দুই ভাই
মুখ্যমন্ত্রী শুভেন্দুর আপ্তসহায়ক খুনে মূল চক্রী সন্দেহে সিবিআইয়ের জালে বিজেপি কর্মী দুই ভাই
কমনওয়েলথ গেমসে ইতিহাস গড়লেন অস্মিতা, জুডোয় প্রথম সোনা জয় করলেন ত্রিপুরার কন্যা
কমনওয়েলথ গেমসে ইতিহাস গড়লেন অস্মিতা, জুডোয় প্রথম সোনা জয় করলেন ত্রিপুরার কন্যা
মিড ডে মিলে ডিমের পর আগামী দিনে মাছও দেওয়া হবে, ইঙ্গিত মন্ত্রী নিশীথ প্রামাণিকের
মিড ডে মিলে ডিমের পর আগামী দিনে মাছও দেওয়া হবে, ইঙ্গিত মন্ত্রী নিশীথ প্রামাণিকের
সর্বাধিক পাঠিত
ইন্তেকাল করলেন বিশিষ্ট আইএএস পি বি সালিমের মা মীরা উম্মা, শোক প্রকাশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
সব্যসাচী দত্তর বিপুল সোনার উৎস সন্ধানে ইডি, খিদিরপুর-সহ রাজ্যের ১২ জায়গায় ম্যারাথন তল্লাশি
মুর্শিদাবাদে পুলকার দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, দিলেন আর্থিক সাহায্য ও চাকরির আশ্বাস
১ সেপ্টেম্বর থেকে সরকারি দপ্তরে বাধ্যতামূলক হচ্ছে বাংলা, বিধানসভায় ঘোষণা মুখ্যমন্ত্রীর
জয়নগরে দুই শিক্ষকের উদ্যোগে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় আধুনিকতার ছোঁয়া
জয়নগরে দুই শিক্ষকের উদ্যোগে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় আধুনিকতার ছোঁয়া
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
সোনম ওয়াংচুককে জোরপূর্বক হাসপাতালে ভর্তির ঘটনায় সরব মমতা, বেসরকারি জায়গায় চিকিৎসার দাবি
সোনম ওয়াংচুককে জোরপূর্বক হাসপাতালে ভর্তির ঘটনায় সরব মমতা, বেসরকারি জায়গায় চিকিৎসার দাবি
"রাম মন্দিরে চুরি ভারতীয়দের সততার চরম অধঃপতন": দুর্নীতির দায়ে মৃত্যুদণ্ডের সুপারিশ এলাহাবাদ হাইকোর্টের
"রাম মন্দিরে চুরি ভারতীয়দের সততার চরম অধঃপতন": দুর্নীতির দায়ে মৃত্যুদণ্ডের সুপারিশ এলাহাবাদ হাইকোর্টের
দিল্লির পর এবার কলকাতায় ককরোচ জনতা পার্টির মিছিলের ডাক, অনুমতি চেয়ে পুলিশকে ইমেল