আইভি আদক,হাওড়া: ক্যানসার সচেতনতায় প্রতি বছরের মতো এ বছরেও হাওড়ার অম্বিকা ব্যানার্জি ক্যান্সার ফাউন্ডেশনের তরফ থেকে এক পদযাত্রার আয়োজন করা হয়। এই পদযাত্রা শুরু হয় রবিবার সকালে ব্যাতাইতলা ফাঁড়ির সামনে থেকে। এরপর বিভিন্ন পথ অতিক্রম করে ওই পদযাত্রা শেষ হবে শিবপুর কাজীপাড়া মোড়ে।

ক্যানসার সচেতনতায় পদযাত্রা হলো হাওড়ায়

  ছবি: প্রীতম কোলে

অম্বিকা ব্যানার্জি ক্যান্সার ফাউন্ডেশন এর তরফে দক্ষিণ হাওড়ার বিধায়িকা নন্দিতা চৌধুরী বলেন, একদিন না একদিন গোটা বিশ্ব থেকে ক্যানসার মুক্ত হবে এবং সেই দিনটা আসবেই।

ক্যানসার সচেতনতায় পদযাত্রা হলো হাওড়ায়

                                      ছবি: প্রীতম কোলে 

মানুষ যাতে ক্যানসার সম্পর্কে সচেতন থাকেন তার জন্যই আমাদের এই উদ্যোগ।

এই রোগ প্রথমে ধরা পড়লে সম্পূর্ণ নিরাময় সম্ভব। মানুষকে সেই বিষয়ে সচেতন করতেই আমরা এই পথযাত্রার আয়োজন করেছি। প্রায় দুই হাজারের উপর মানুষ এতে অংশ নিয়েছেন। মাঝে কোভিডের জন্য দু'বছর আমরা মানুষকে পদযাত্রায় সামিল করতে পারিনি। এ বছর ফের  এই পদযাত্রার আয়োজন করা হয়েছে।