আরও পড়ুন:
পুবের কলম ওয়েবডেস্ক: সমন পাঠিয়েছে সিবিআই। নিজেই এইকথা ট্যুইট করে জানালেন দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া। হিন্দিতে করা ট্যুইটে সিসোদিয়া লেখেন এরআগে আমার বাড়িতে ১৪ ঘণ্টা ধরে তল্লাশি চালিয়েও কিছুই মেলেনি, আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট, লকার সব জায়গায় তল্লাশি চালিয়েও কিছু মেলেনি। এরপরেও সিবিআই আগামী সকাল ১১ টায় আমাকে সিবিআই তলব করা হয়েছে।আমি যাবো এবং তদন্তে পূর্ণ সহযোগিতা করব।
আরও পড়ুন:
https://twitter.com/msisodia/status/1581534721124671489?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1581534721124671489%7Ctwgr%5Ed80234b2376e992333a4fa16679a20f1bdf4dad0%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.etvbharat.com%2Fbengali%2Fwest-bengal%2Fbharat%2Fcbi-summons-delhi-deputy-cm-manish-sisodia-on-mionday%2Fwb20221016124429442442651
আরও পড়ুন:
মণীশের দল আপ এবং বিরোধী রাজনৈতিক গুলি ইতিমধ্যেই এই ইস্যুতে সরব হয়েছে। কেন্দ্রীয় এজেন্সিকে হাতিয়ার করে আসলে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করছে বিজেপি সরকার।
আরও পড়ুন:
গত সপ্তাহে, যখন ইডি দিল্লি, পাঞ্জাব এবং হায়দ্রাবাদের ৩৫টি স্থানে তল্লাশি চালিয়েছিল, তখন কেজরিওয়াল ট্যুইট করেছিলেন: “৫০০ অভিযান…৩০০ টিরও বেশি অফিসার তিন মাস ধরে ২৪*৭ কাজ করছেন। তারা সবাই মণীশ সিসোদিয়ার বিরুদ্ধে প্রমাণ খোঁজার চেষ্টা করছেন। কিছুই পাওয়া যায়নি, কারণ কোনো প্রমাণ নেই... কারণ কিছুই করা হয়নি।"