পুবের কলম, ওয়েবডেস্ক: করোনা মোকাবিলায় ৬ দফা নির্দেশিকা জারি করল কেন্দ্র সরকার। অক্সিজেন সিলিন্ডার, হাসপাতালে ভেন্টিলেটারের পরিকাঠামোর দিকে নজর দেওয়ার দিকে মনোযোগ দেওয়ার নির্দেশ কেন্দ্র সরকারের। বেশ কয়েকটি দেশ থেকে ভারতে পা রাখা যাত্রীদের কোভিড নেগেটিভ শংসাপত্র থাকা বাধ্যতামূলক করা হয়েছে।
আরও পড়ুন:
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক শনিবার ৬ দফা করোনা গাইডলাইন প্রকাশ করা হল। সেই নির্দেশিকায় অক্সিজেন সিলিন্ডার সহ ভেন্টিলেটারের দিকে নজর দিতে বলা হয়েছে।
আরও পড়ুন:
চিনে ক্রমশই বাড়ছে করোনা সংক্রমণ। একদিনে চিনে সংক্রমণের সংখ্যা ৩৭ মিলিয়ন ছাড়িয়ে গেছে। মর্গে উপচে পড়ছে মৃতদেহ। এই অবস্থায় করোনা সংক্রমণ যাতে মারাত্মক পরিস্থিতির দিকে পৌঁছতে না পারে তার জন্য লাগাম টানতে চাইছে সরকার। বিগত দিনে কোভিড মোকাবিলায় ভারতের পদক্ষেপ অন্যান্য দেশের নজর কেড়েছিল।
আরও পড়ুন:

করোনা মোকাবিলাকে একটি চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে কেন্দ্র সরকার। স্বাস্থ্য মন্ত্রকে তরফে জানানো হয়েছে, বর্তমানে দেশে করোনা সংক্রমণের সংখ্যা কম। কিন্তু এই সংক্রমণ যাতে কোনওভাবেই বেড়ে না যায়, তার জন্য এই আগেই থেকে সতর্ক দিল্লি সরকার। এক্ষেত্রে চিকিৎসা ব্যবস্থা পরিকাঠামো উন্নতি সহ মেডিক্যাল সামগ্রী রক্ষণাবেক্ষণের দিকে হাসপাতালগুলিকে জোর দিতে বলা হয়েছে।
আরও পড়ুন:
একনজরে নির্দেশিকা:
আরও পড়ুন:
১) চিন, জাপান, দক্ষিণ কোরিয়া, হংকং, তাইল্যান্ড থেকে ভারতে আসা সকল যাত্রীর কোভিড নেগেটিভ শংসাপত্র বাধ্যতামূলক।
আরও পড়ুন:
২) ওই সমস্ত দেশ থেকে আগত যাত্রীদের করোনা উপসর্গ দেখা দিলে বা পরীক্ষায় ধরা পড়লে কোয়ারেন্টাইনে থাকা বাধ্যতামূলক।
৩) তরল অক্সিজেনের ঘাটতি যাতে না হয়, সেজন্য রাজ্যগুলিকে সদা নজর রাখতে বলা হয়েছে।
৪) অক্সিজেন তৈরির প্ল্যান্টগুলিকে দেখভাল সহ দ্রুত সরবরাহের দিকে বিশেষ গুরুত্ব দিতে বলা হয়েছে।
আরও পড়ুন:
৫) বিশুদ্ধ অক্সিজেন তৈরির দিকে সচেষ্ট থাকার নির্দেশ।
আরও পড়ুন:
৬) পর্যাপ্ত অক্সিজেন সিলিন্ডার তৈরির দিকে রাজ্যগুলিকে খেয়াল সহ হাসপাতালে ভেন্টিলেটারের পরিকাঠামোর দিতে নজর দেওয়ার নির্দেশ।
আরও পড়ুন: