১৯ ফেব্রুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সরানো হল মলয় ঘটককে, তৃণমূল কংগ্রেসের লিগাল সেলের প্রধান দায়িত্বে চন্দ্রিমা

পুবের কলম ওয়েবডেস্ক: তৃণমূল কংগ্রেসের লিগাল সেলের নতুন দায়িত্ব দেওয়া হল চন্দ্রিমা ভট্টাচার্য কে।তৃণমূল কংগ্রেসের রদবদলের মধ্যেই আরও দায়িত্ব বাড়ল রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের। রাজ্য তৃণমূলের পক্ষ থেকে পেলেন তৃণমূল লিগাল সেলের নতুন দায়িত্ব।

রাজ্যের আইন মন্ত্রী মলয় ঘটককে সরিয়ে লিগাল সেলের দায়িত্ব দেওয়া হল তাঁকে। ইতিমধ্যেই দলের তরফে বিবৃতি জারি করে জানানো হয়েছে লিগাল সেলের  চেয়ারপার্সনের পদে বসানো হচ্ছে চন্দ্রিমা। তা নিয়েই এখন জোর চর্চা প্রশাসনের অন্দরে।

আরও পড়ুন: মমতা বন্দ্যোপাধ্যায় গণতন্ত্রে বিশ্বাসী: চন্দ্রিমা ভট্টাচার্য

প্রসঙ্গত, সাংগঠনিক স্তরে ইতিমধ্যেই দলের মহিলা সেলের সভানেত্রী পদে রয়েছেন চন্দ্রিমা। অন্যদিকে সরকারি স্তরে অর্থ মন্ত্রকের প্রতিমন্ত্রীর দায়িত্ব সামলাচ্ছেন। একইসঙ্গে রাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব সামালাচ্ছেন তিনি। এবার তাঁর মাথাতেই এবার নতুন পালক। পেশায় আইনজীবী চন্দ্রিমা আগে চার বছর রাজ্যের আইন মন্ত্রীর দায়িত্ব সামলেছিলেন তিনি। এবার তাঁকেই লিগাল সেলের চেয়ারম্যান করল রাজ্য তৃণমূল কংগ্রেস।

আরও পড়ুন: বাংলার মেয়েরা স্বনির্ভর হচ্ছে, এগিয়ে যাচ্ছে পড়াশোনায়ও: চন্দ্রিমা ভট্টাচার্য

আরও পড়ুন: Breaking: কয়লা পাচার কাণ্ডে  মলয় ঘটককে নোটিশ ইডির
সর্বধিক পাঠিত

সন্দেহ বাংলাদেশি: অবৈধ বসবাসের অভিযোগে ১১ জন মহিলাকে আটক মহারাষ্ট্র পুলিশের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

সরানো হল মলয় ঘটককে, তৃণমূল কংগ্রেসের লিগাল সেলের প্রধান দায়িত্বে চন্দ্রিমা

আপডেট : ৩০ মে ২০২৫, শুক্রবার