১৯ ফেব্রুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মেডিক্যাল কলেজগুলিতে ছাত্র ভোট হবে , আন্দোলনরতদের আশ্বাস  মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য

,  পুবের কলম ওয়েব ডেস্কঃ  কলকাতা মেডিক্যাল কলেজে ছাত্র ভোটের দাবিতে গত কয়েকদিন ধরে অনশন-আন্দোলন শুরু করেছেন পড়ুয়ারা।  ৯৫ ঘন্টা অনশন চলার পর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এক পড়ুয়া। অসুস্থ বোধ করায় হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে নিয়ে যাওয়া হয় ঋতম মুখোপাধ্যায় নামে ওই পড়ুয়াকে। রক্তে শর্করার পরিমাণ কমে যাওয়ার কারণে তিনি অসুস্থ হয়ে পড়েন বলে হাসপাতালের তরফে জানানো হয়েছে। অসুস্থ পড়ুয়াকে স্যালাইন দেওয়া হয়। ছাত্রদের পাশে দাঁড়াতে  হাসপাতালের ভিতরে কনভেনশনের ডাক দিয়েছেন বলে জানিয়েছেন চিকিৎসকদের একাংশ।

আরও পড়ুন: দুর্নীতি ঠেকাতে আলবেনিয়ায় এআই মন্ত্রী নিয়োগ

সোমবার কলকাতা মেডিক্যাল কলেজে যান রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। মুখ্যমন্ত্রীর নির্দেশে কলকাতা মেডিক্যাল কলেজে এসেছেন বলে জানান চন্দ্রিমা। আন্দোলনকারীদের সঙ্গে দেখা করে অনশন তুলে নিতে অনুরোধ করেছেন তিনি। ছাত্র নির্বাচন নিশ্চিত ভাবে হবে বলে ছাত্রদের আশ্বাসও দিয়েছেন চন্দ্রিমা। তিনি জানিয়েছেন, এই মুহূর্তে নির্বাচনের সঠিক তারিখ বলা সম্ভব নয় বলেও মন্তব্য করেছেন তিনি। পরিস্থিতি বুঝে নির্বাচনের তারিখ জানানো হবে বলে ছাত্রদের জানিয়েছেন তিনি।

আরও পড়ুন: চন্দ্রনাথ সিনহার আত্মসমর্পণ

আরও পড়ুন: আমাদের পাড়া আমাদের সমাধান শিবিরে সাধারণ মানুষের সমস্যা শুনলেন মন্ত্রী স্বপন দেবনাথ

এর আগে আন্দোলনরত পড়ুয়াদের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন রাজ্য স্বাস্থ্য অধিকর্তা এবং স্বাস্থ্যসচিব। কিন্তু এর পরেও জটিলতা কাটেনি। সে দিন অনশন চলাকালীন শারীরিক অবস্থার অবনতি হয়েছিল আরও ২ পড়ুয়ার। তবুও অনশনে অনড় ছিলেন মেডিক্যাল কলেজের আন্দোলনকারীরা।

আজ, মঙ্গলবার কলকাতা মেডিক্যাল কলেজের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য ভবনে বৈঠক হবে। সেই বৈঠকে আলোচনার পর কোনও সমাধান পাওয়া যাবে কি না, সে দিকেই তাকিয়ে রয়েছেন চিকিৎসক এবং আন্দোলনরত পড়ুয়ারা।

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

সন্দেহ বাংলাদেশি: অবৈধ বসবাসের অভিযোগে ১১ জন মহিলাকে আটক মহারাষ্ট্র পুলিশের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মেডিক্যাল কলেজগুলিতে ছাত্র ভোট হবে , আন্দোলনরতদের আশ্বাস  মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য

আপডেট : ১২ ডিসেম্বর ২০২২, সোমবার