১৮ ফেব্রুয়ারী ২০২৬, বুধবার, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বুকে ব্যথা, মাঠ থেকে হাসপাতালে পাক ক্রিকেটার আবিদ আলি

পুবের কলম ওয়েবডেস্কঃ চলতি বছরে ব্যাট হাতে দারুণ পারফরম্যান্স করে চলেছেন পাকিস্তানের ডানহাতি ওপেনার আবিদ আলি। বাংলাদেশ সফরের প্রথম টেস্টের দুই ইনিংসে করেন ১৩৩ ও ৯১ রান। তার ভালো পারফরম্যান্সের ধারাবাহিকতা বজায় রয়েছে পাকিস্তানের ঘরোয়া কায়েদ-এ-আজম ট্রফিতেও। এরই মধ্যে সেখানে হাঁকিয়েছেন জোড়া হাফ সেঞ্চুরি। কিন্তু বছরের শেষটা হয়তো প্রত্যাশামাফিক হচ্ছে না আবিদের। এদিন কায়েদ-এ-আজম ট্রফির শেষ রাউন্ডের ম্যাচে তীব্র বুকের ব্যথা নিয়ে হাসপাতালে ছুটতে হয়েছে ৩৪ বছর বয়সী এ তারকা ব্যাটারকে। জানা গিয়েছে, ইউবিএল ক্রিকেট গ্রাউন্ডে খাইবার পাখতুনের বিপক্ষে ম্যাচে খেলতে নেমেছিলেন সেন্ট্রাল পঞ্জাবের আবিদ আলি। ব্যাটিংয়ে নেমে দুইবার বুক ব্যথার কথা বলেন তিনি। ব্যক্তিগত ৬১ রানের সময় তাকে ফিরে যেতে হয় তাকে।

সেন্ট্রাল পঞ্জাবের টিম ম্যানেজার আশরাফ আলি জানিয়েছেন, ওপেনার আবিদ আলিকে পর্যবেক্ষণ ও পরবর্তী ব্যবস্থা নেওয়ার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। চেক-আপের পরেই কিছু বলা যাবে। মাঠে খেলাকালিন খেলোয়াড়দের বুকে ব্যথা ওঠার খবর সম্প্রতি শোনা যাচ্ছে। ক’দিন আগে এভাবেই বুকে ব্যথা নিয়ে মাঠ ছেড়েছিলেন আর্জেন্টিনার তারকা ফুটবলার সার্জিও আগুয়েরো। হার্ট অ্যাকাটের ফলে তিনি মাঠে অসুস্থ হয়ে পড়েন। পরে চিকিৎসকদের পরামর্শে ক’দিন আগে সব ধরণের ফুটবল থেকে অবসর নিয়ে ফেলেন। এবার ঠিক একই ছবি দেখা গেল পাকিস্তানের ফর্মে থাকা ব্যাটার আবিদ আলির ক্ষেত্রে। তিনিও মাঠে খেলাকালিন বুকে ব্যথা অনুভব করার হাসপাতালে ভর্তি হলেন।

আরও পড়ুন: ব্যাটে ফিলিস্তিনি পতাকার স্টিকার লাগিয়ে বিপাকে পাক ক্রিকেট তারকা

ট্যাগ :
সর্বধিক পাঠিত

পবিত্র রমজানে আল-আকসা মসজিদে প্রবেশে কঠোর বিধিনিষেধ, মোতায়েন বিপুল সংখ্যক ইসরায়েলি পুলিশ

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বুকে ব্যথা, মাঠ থেকে হাসপাতালে পাক ক্রিকেটার আবিদ আলি

আপডেট : ২১ ডিসেম্বর ২০২১, মঙ্গলবার