পুবের কলম, ওয়েবডেস্ক: পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন ও বিত্ত নিগমের চেয়ারম্যান আইএএস পিবি সালিমের আব্বা পিকে বাভা ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার কেরলের এরনাকুলামের পেজাক্কাপপিল্লিতে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর। পিবি সালিম সেখানকার ভূমিপুত্র। পিতার মৃত্যুতে শোকগ্রস্ত সালিম বলেন, আমাদের বাবা ইন্তেকাল করেছেন। তিনি আমাদের বাবা, আমাদের জীবন, আমাদের পরিচয়।
আরও পড়ুন:
প্রসঙ্গত, পশ্চিমবঙ্গে দক্ষ প্রশাসক হিসেবে পিবি সালিম শ্রদ্ধেয় ও পরিচিত। মুখ্যমন্ত্রী মমতার আস্থাভাজন পিবি সালিম প্রশাসনিক জীবনে একাধিক দায়িত্ব সাফল্যের সঙ্গে পালন করেছেন। পিবি সালিমের আব্বার মৃত্যুতে মুখ্যমন্ত্রী সরকারি ভাবে শোকজ্ঞাপন করেছেন। মমতা লিখেছেন, প্রিয় সালিম। আমি আপনার বাবার মৃত্যুর খবর শুনে গভীর দুঃখ পেয়েছি। এই কঠিন সময়ে আপনার প্রতি আমার সান্ত্বনা ও সহমর্মিতা গ্রহণ করুন।
আপনি ও আপনার পরিবারের জন্য প্রার্থনা করছি। ভালোবাসার মানুষকে হারানোর মতো ব্যথা কোনও কথাতে সহজে উপশম হয় না। সর্বশক্তিমান এই অপূরণীয় ক্ষতি সহ্য করার ক্ষমতা দিক আপনাকে। মৃতের আত্মা শান্তি পাক, এই কামনা করছি।আরও পড়ুন:
পিবি সালিমের ভাই পিবি নুহ। তিনিও একজন আইএএস অফিসার।
পিবি সালিম ও পিবি নুহ ছাড়াও পিকে বাভার আরও ৬ সন্তান রয়েছে--- খাদিজা, মুহাম্মাদ (ব্যবসায়ী), আলি (ইঞ্জিনিয়ার), নুরজাহান, আশরাফ (ইঞ্জিনিয়ার), আজিজ (ব্যবসা)। বাবা হিসেবে তিনি ছিলেন একজন সফল মানুষ। সব সন্তানই তার মুখ উজ্জ্বল করেছে। এআরও পড়ুন:
দিন জুমার নামাযের আগে তাকে পেজাক্কাপপিল্লির সেন্ট্রাল জুমা মসজিদ কবরস্থানে দাফন করা হয়। পিবি সালিমের পিতার মৃত্যুতে শোকবার্তা দিয়েছেন রাজ্যের মাইনোরিটি কমিশনের চেয়ারম্যান আহমদ হাসান ইমরান। তিনি বলেন, মরহুমের রুহের মাগফিরাত কামনা করছি। পরিবারের সকল সদস্য যেন এই শোক সহ্য করতে পারেন, আল্লাহ্ তাদেরকে সবর দান করুন।