পুবের কলম ওয়েব ডেস্কঃ বঙ্গে বিজেপির প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরেই একের পর এক পদক্ষেপ নিয়েছেন শুভেন্দু অধিকারী। গতকাল সোমবার নবান্নে ক্যাবিনেট বৈঠকের পরেই একাধিক সিধান্তের কথা ঘোষণা করেছেন তিনি। মুখ্যমন্ত্রী হওয়ার পরেই শুভেন্দুর কলকাতায় ঠিকানা বদলাচ্ছে। আর এবার বিধানসভায় শুভেন্দু কোন চেয়ারে বসবেন তা নিয়ে চলছে জোর আলোচনা শুরু হয়েছে। জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চেয়ারে বসতে চান না।

 

জানা গিয়েছে, ওই চেয়ারটি বিরোধী দলের ঘরে রাখা হয়েছে। যা সেই ঘরে একেবারেই মানাচ্ছে না। ওই চেয়ারে আগে বসতেন মমতা। ফলে শুভেন্দু অধিকারী যখন বিরোধী দলনেতা ছিলেন সেই সময় যে চেয়ার ব্যবহার করতেন সেই চেয়ার নিয়ে আসা  হয়েছে বিধানসভায় মুখ্যমন্ত্রীর ঘরে। উল্লেখ্য, বিধানসভায় সাধারনত মুখ্যমন্ত্রীর ঘরে যে আসব বরাদ্দ থাকে তা বছরের পর বছর ব্যবহার হয়ে আসছে।

তবে নতুন মুখ্যমন্ত্রী বিরোধী দলনেতা থাকাকালীন লড়াকু দিনগুলোর সঙ্গে স্মৃতিবিজড়িত চেয়ারকেই বেশি প্রাধান্য দিচ্ছেন। সেই কারণে ওই চেয়ার নিয়ে আসা হয়েছে মুখ্যমন্ত্রীর ঘরে। এদিকে, বিরোধী দলনেতার ঘরে পাঠিয়ে দেওয়া হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যবহার করা চেয়ার। 

মমতা বন্দ্যোপাধ্যায় নিজের কেন্দ্র ভবানীপুরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে হেরেছেন। ফলে বর্তমানে বিধানসভায় তৃণমূলের বিরোধী দলনেতা হিসেবে রয়েছেন শোভনদেব চট্টোপাধ্যায়। ফলে ওই চেয়ারে তিনি বসবেন নাকি সেটি সসম্মানে রেখে দেওয়া হবে তা নিয়ে পরে সিদ্ধান্ত নিতে পারে দল।