পুবের কলম ওয়েব ডেস্ক:
আরও পড়ুন:
যেখানে সবচেয়ে বেশি মুসলিম বাস করেন চিনের সেই উত্তরাঞ্চলীয় নিংজিয়া ও গানসু অঞ্চলে শত শত মসজিদ বন্ধ করে দেওয়া অভিযোগ উঠেছে। জিনজিয়াংয়ের পর এই চিনা দুই অঞ্চলেই সবচেয়ে বেশি মুসলিম বাস করেন।
আরও পড়ুন:
মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) বলছে, সংখ্যালঘুদের চিনাকরণ করার অংশ হিসেবে মসজিদগুলো বন্ধ করছে চিন সরকার।
আরও পড়ুন:
এইচআরডব্লিউর গবেষকরা জানিয়েছেন, চিন সরকার স্বায়ত্তশাসিত নিংজিয়া অঞ্চল এবং গানসু প্রদেশে মসজিদের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমেছে।
আরও পড়ুন:
চিনা কমিউনিস্ট পার্টি (সিসিপি) অনেক দিন ধরেই চিনের ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের ওপর কঠোর চাপ বজায় রেখেছে। ২০১৬ সালে চিনের প্রেসিডেন্ট শি জিনপিং ধর্মকে চিনাকরণের আহ্বান জানিয়েছিলেন।
আরও পড়ুন:
২০১৮ সালের এপ্রিলে চিন সরকার ইসলাম ধর্মীয় স্থাপনা নির্মাণ কঠোরভাবে নিয়ন্ত্রণ করার নির্দেশ দেয়। সেই সঙ্গে স্থাপনাগুলো বেশি ধ্বংস এবং কম নির্মাণের নীতি মেনে চলা শুরু করে।
আরও পড়ুন:
স্যাটেলাইট ইমেজের ছবি পরীক্ষা করে এইচআরডব্লিউর গবেষকরা জানান, নিংজিয়ার দুটি গ্রামে ২০১৯ থেকে ২০২১ সাল পর্যন্ত সাতটি মসজিদের মিনার ও গম্বুজ ভেঙে ফেলা হয়েছে। এ ছাড়া চারটি মসজিদ অন্যত্র নিয়ে যাওয়া হয়েছে। পাশাপাশি মসজিদের তিনটি প্রধান ভবন ধ্বংস করা হয়েছে এবং একটির অজু করার স্থান ক্ষতিগ্রস্ত হয়েছে।
আরও পড়ুন:
বৃটেনের ইউনিভার্সিটি অব প্লাইমাউথের লেকচারার হান্নাহ থিয়েকার বলেন, অজু করার স্থান না থাকলে সাধারণত আপনি উপসনালয় ব্যবহার করতে পারবেন না। এর মানে হল উপাসনার স্থান কার্যতভাবে অপসারণ করা হচ্ছে।
আরও পড়ুন:
হান্না থিয়েকার ও ইউনিভার্সিটি অব ম্যানচেস্টারের গবেষক ডেভিড স্ট্রপ জানান, নিংজিয়ায় প্রায় এক হাজার ৩০০ মসজিদ ছিল। ২০২০ সাল থেকে এর প্রায় এক-তৃতীয়াংশ বন্ধ হয়ে গেছে।
আরও পড়ুন:
তবে এইচআরডব্লিউ ঠিক কত মসজিদ বন্ধ করা হয়েছে তা নির্দিষ্ট করে বলতে পারেনি। তবে সরকারি প্রতিবেদন বলা হছে, এই সংখ্যা শত শত। নিংজিয়া প্রদেশের ঝোংওয়েই শহরের বাসিন্দা ১০ লাখের বেশি। ২০১৯ সালে স্থানীয় কর্তৃপক্ষ জানায়, তারা ২১৪টি মসজিদের স্থান পরিবর্তন করেছে, ৩৭টি নিষিদ্ধ করেছে ও ৫৮টি একত্রিত করা হয়েছে।
আরও পড়ুন:
নিংজিয়ার এক ইমাম রেডিও ফ্রি এশিয়াকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, আড়াই কিলোমিটারের মধ্যে দুটি মসজিদ থাকলে সেগুলো এক করে ফেলা হয়েছে। মসজিদগুলো বন্ধ হওয়ায় অনেক তরুণ ও মধ্যবয়স্ক ব্যক্তিরা ধর্মীয় কার্যক্রমে অংশ নিচ্ছে না। এর ফলে পরবর্তী প্রজন্ম ধীরে ধীরে ইসলামের প্রতি বিশ্বাস হারিয়ে ফেলবে। আর এভাবে মুসলিমদের চিনাকরণ ঘটবে।
আরও পড়ুন:
চিনের এইচারডব্লিউর ভারপ্রাপ্ত পরিচালক মায়া ওয়াং বলেন, ইসলামের অনুশীলনকে রোধ করার মসজিদ বন্ধ, ধ্বংস চিন সরকারের একটি নিয়মতান্ত্রিক প্রচেষ্টার অংশ।
আরও পড়ুন:
অস্ট্রেলিয়ান থিংকট্যাংক দ্য অস্ট্রেলিয়ান স্ট্র্যাটেজিক পলিসি ইনস্টিটিউট জানায়, ২০১৭ সাল থেকে জিনজিয়াংয়ের ১৬ হাজার মসজিদের ৬৫ শতাংশ ধ্বংস করা হয়েছে বা ক্ষতিগ্রস্ত হয়েছে।
আরও পড়ুন: