আরও পড়ুন:
পুবের কলম,ওয়েবডেস্ক: ICSE এবং ISC দুই পরীক্ষাতে নজির বাংলার। বুধবার ফল প্রকাশিত হয়েছে। কাউন্সিল ফর ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এগজামিনেশন বা CISCE-র আয়োজিত দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষাতে ছাত্রদের টেক্কা ছাত্রীদের। পাশের হারে এগিয়ে দক্ষিণ এবং পশ্চিমাঞ্চল। দশম এবং দ্বাদশ শ্রেণির পরীক্ষায় উত্তীর্ণদের শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন:
সংবাদ মাধ্যম সূত্রে খবর, আইএসসি (দ্বাদশ শ্রেণী) পরীক্ষায় সামগ্রিক পাসের হার ৯৯.০২ শতাংশ। যা ২০২৪ সালে রেকর্ড করা ৯৯.৪৭ শতাং-এর চেয়ে সামান্য কম।
এছাড়া মেয়েরা ছেলেদের তুলনায় ভালো ফলাফল করেছে। দ্বাদশ শ্রেণীতে ছেলেদের পাসের হার ৯৯.৪৫ শতাংশ, যেখানে ৯৮.৬৪শতাংশ ছিল।আরও পড়ুন:
অন্যদিকে দশম শ্রেণীতে, সামগ্রিক পাসের হার ৯৯.০৯ শতাংশ। লিঙ্গগতভাবে, আইসিএসই দশম শ্রেণীর পরীক্ষায়ও মেয়েরা তাদের জয়ের ধারা অব্যাহত রেখেছে। এই বছর, ৯৯.৩৭ শতাংশ মেয়েরা পাশ করেছে, যেখানে ছেলেদের ৯৮.৮৪ শতাংশ। তাঁদের মধ্যে ১ লক্ষ ৩৩ হাজার ১৩৯ জন ছাত্র এবং ১ লক্ষ ১৭ হাজার ১১০ জন ছাত্রী। পাশের হারে নিরিখে শীর্ষে পশ্চিমাঞ্চল (৯৯.৮৩ শতাংশ)।
দ্বিতীয় স্থানে দক্ষিণাঞ্চল (৯৯.৭৩ শতাংশ)।আরও পড়ুন:
Maa Fly Over: মর্মান্তিক বাইক দুর্ঘটনা, নিহত ১
আরও পড়ুন:
(CISCE Result 2025) বোর্ডের তথ্য বলছে, গোটা দেশে দ্বাদশ শ্রেণি বা আইএসসি-তে পাশের হার ৯৯.০২ শতাংশ। এর মধ্যে ছাত্রীদের পাশের হার ৯৯.৪৫ শতাংশ। আর ছাত্রদের পাশের হার ৯৮.৬৪ শতাংশ। এবার মোট ৯৯ হাজার ৫৫১ জন পরীক্ষা দেন। তাঁদের মধ্যে ৫২ হাজার ৩৩৯ জন ছাত্র এবং ৪৭ হাজার ২১২ জন ছাত্রী। সবচেয়ে বেশি পাশের হার দক্ষিণাঞ্চলে (৯৯.৭৬ শতাংশ)।
দ্বিতীয় স্থানে পশ্চিমাঞ্চল (৯৯.৭২ শতাংশ)।আরও পড়ুন:
এরাজ্যেও (CISCE Result 2025) দ্বাদশ এবং দশম শ্রেণিতে পাশের হারের নিরিখে শীর্ষে ছাত্রীরা। আইএসসিই-তে মোট পাশের হার ৯৮.৭৬ শতাংশ। মেয়েদের পাশের হার ৯৯.০৪ শতাংশ। ছেলেদের পাশের হার ৯৮.৫৩ শতাংশ। আর আইএসসিতে পাশের হার ৯৮.৭৫ শতাংশ। মেয়েদের পাশের হার ৯৯.৩৮ শতাংশ এবং ছেলেদের পাশের হার ৯৮.২০ শতাংশ।
আরও পড়ুন:
সিআইএসসিই-র নিজস্ব ওয়েবসাইট
আরও পড়ুন:
https://cisce.org অথবা https://results.cisce.org –এ দেখা যাবে ফলাফল।
আরও পড়ুন:
এ ছাড়াও ডিজিলকারের ওয়েবসাইট https://results.digilocker.gov.in থেকে ফলাফল জেনে নিতে পারবেন পড়ুয়ারা।