০৩ ফেব্রুয়ারী ২০২৬, মঙ্গলবার, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

‘অপারেশন সিঁদুর’ নিয়ে প্রশ্ন, গ্রেফতার কংগ্রেস নেতা

পুবের কলম ওয়েবডেস্ক: ফের শাসকের রোষে বিরোধী শিবির। এবার ‘অপারেশন সিঁদুর’ নিয়ে পোস্ট করায় গ্রেফতার হলেন গুজরাট কংগ্রেসের সাধারণ সম্পাদক রাজেশ সোনি। পাকিস্তানের বিরুদ্ধে চালানো ‘অপারেশন সিঁদুর’ নিয়ে সামাজিক মাধ্যমে পোস্ট করেন সোনি।

তাঁর পোস্ট ‘বিভ্রান্তিকর’ ও ‘মনোবল ভাঙ্গার’ চেষ্টার অভিযোগে তুলে কংগ্রেস নেতার বিরুদ্ধে মামলা দায়ের করে পুলিশ। শুক্রবার তাঁকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, গুজরাট কংগ্রেসের সাধারণ সম্পাদকের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুন: ফের অসুস্থ কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী, ভর্তি দিল্লির গঙ্গারাম হাসপাতালে

ভারতীয় ন্যায় সংহিতার ১৫২ ধারা এবং ৩৫৩ (১)(এ) ধারায় মামলা দায়ের করা হয়েছে। সেনা বাহিনীর মনোবল ভেঙে দেওয়া এবং ভারতের সার্বভৌমত্বকে বিপন্ন করারও অভিযোগ আনা হয়েছে। সিআইডি-সাইবার ক্রাইমের পুলিশ সুপার ভারতসিং ট্যাঙ্ক বলেছেন, বিভ্রান্তিকর পোস্টের অভিযোগে বৃহস্পতিবার এফআইআর দায়ের করা হয়। রাজ্য সিআইডির সাইবার ক্রাইম সেল পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে সন্ত্রাসবাদীদের কেন্দ্র ধ্বংস করতে গত মাসে ভারতীয় সেনা ‘অপারেশন সিঁদুর’ অভিযান চালায়। তা নিয়ে কংগ্রেস নেতার বিতর্কিত পোস্টের জন্য তাঁকে গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুন: ধর্ষণের চেষ্টা প্রতিহত করতে ব্যক্তিকে খুন, উত্তরপ্রদেশে গ্রেফতার ১৮ বছরের তরুণী

আরও পড়ুন: যোগীরাজ্যে প্রকাশ্যে অস্ত্র বিক্রি কট্টরপন্থীদের, দশজনকে গ্রেফতার-একাধিক ধারায় মামলা
প্রতিবেদক

কিবরিয়া আনসারি

Kibria obtained a master's degree in journalism from Aliah University. He has been in journalism since 2018, gaining work experience in multiple organizations. Focused and sincere about his work, Kibria is currently employed at the desk of Purber Kalom.
সর্বধিক পাঠিত

সুপ্রিম কোর্টে পিছোল I-PAC শুনানি, পরবর্তী দিনক্ষণ ১০ ফেব্রুয়ারি

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

‘অপারেশন সিঁদুর’ নিয়ে প্রশ্ন, গ্রেফতার কংগ্রেস নেতা

আপডেট : ৬ জুন ২০২৫, শুক্রবার