পুবের কলম, ওয়েবডেস্ক: অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার স্ত্রীকে নিয়ে বিস্ফোরক দাবি করার জেরে বড়সড় আইনি ধাক্কা খেলেন কংগ্রেস নেতা পবন খেরা। অসমের মুখ্যমন্ত্রীর স্ত্রী রিনিকি ভূঁইয়া শর্মার দায়ের করা অপরাধমূলক মামলায় খেরার আগাম জামিনের আবেদন খারিজ করে দিল গুয়াহাটি হাইকোর্ট।
আরও পড়ুন:
অসম নির্বাচনের ঠিক প্রাক্কালে একটি সাংবাদিক সম্মেলনে রিনিকি ভূঁইয়া শর্মার বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ তুলেছিলেন পবন খেরা। তাঁর দাবি ছিল, মুখ্যমন্ত্রীর স্ত্রীর কাছে সংযুক্ত আরব আমিরশাহী, মিশর এবং অ্যান্টিগুয়া-বার্বুডার তিনটি আলাদা পাসপোর্ট রয়েছে।
দুবাইতে তাঁর নামে বেনামি সম্পত্তি এবং বিভিন্ন ‘শেল কোম্পানি’তে লগ্নি রয়েছে। এই অভিযোগের ভিত্তিতে রিনিকি ভূঁইয়া শর্মা গুয়াহাটি ক্রাইম ব্রাঞ্চে জালিয়াতি, মানহানি এবং ইচ্ছাকৃত অপমানের অভিযোগে পবন খেরার বিরুদ্ধে মামলা দায়ের করেন।আরও পড়ুন:
গত মঙ্গলবার গুয়াহাটি হাইকোর্টে প্রায় তিন ঘণ্টা ধরে দু-পক্ষের সওয়াল-জবাব চলে। এরপর আদালত রায়দান স্থগিত রেখেছিল।
অবশেষে শুক্রবার উচ্চ আদালত তাঁর জামিনের আর্জি নাকচ করে দেয়।আরও পড়ুন:
সুপ্রিম কোর্টে আবেদন জানালেও শীর্ষ আদালত হস্তক্ষেপ করতে অস্বীকার করে এবং গুয়াহাটি হাইকোর্টের দ্বারস্থ হওয়ার পরামর্শ দেয়। শেষ পর্যন্ত গুয়াহাটি হাইকোর্টও তাঁর আর্জি খারিজ করে দিল। নির্বাচনী আবহে এই রায় পবন খেরা এবং কংগ্রেস শিবিরের জন্য বড় ধাক্কা বলে মনে করছে ওয়াকিবহাল মহল। আগাম জামিন খারিজ হওয়ায় এখন যে কোনও সময় অসম পুলিশ তাঁকে গ্রেফতার করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।